তুমি হাসলেই বাঁচি আমি,
তুমিই তো আামার পৃথিবী।
তোমার চোখেই স্বপ্ন আমার আঁকি,
আমার বুকেই যত্নে তোমায় রাখি।
তোমার চুলের মিষ্টি গন্ধে দুঃখ যাই ভুলে,
তোমার মনেই যত্ন করে স্বপ্ন রাখি তুলে।
চাঁদটাকে রাত যেমন জড়ায় প্রেমের চাদরে,
তেমন করে আমার মনে রাখি তোমায় আদরে।
তোমায় নিয়েই বাঁচবো; তোমার সুখেই হাসবো,
তোমার দুঃখে কাঁদবো; শুধু তোমায়ই ভালোবাসবো।

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




