মন আকাশে তুমি স্বপ্ন-পাখি,
মিষ্টি প্রেমের আদরে তোমায় পুষে রাখি।
ভালোবাসার ঘর বানিয়েছি বুকের পাঁজরে,
তোমার পরশে জোছনা ঝরে সেথায় অঝরে।
তোমার প্রেমে ভাসি সুখের হাওয়ায়,
স্বর্গের স্বাদ পাই তোমার আলতো ছোঁয়ায়।
দেখি যখন মধু-ঝরা তোমার হাসি,
জেগে থেকেও যেন স্বপ্নে আমি ভাসি।
তুমি হাসো তাই পৃথিবীটা সবুজ,
হয়েছে তোমার ভালোবাসায় অবুঝ।

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




