জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খাতায় আমি এখন মার্স্টাসের ছাত্র। কিন্তূ আগামী ডিসেম্বরে এই বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক ভাবে আমার ছাত্রত্ব কেড়ে নেবে। না, না, শংকিত হবার কোন কারণ নাই। আমি এমন কোন গুরুতর অপরাধ করি নাই যে বিশ্ববিদ্যালয় আমার ছাত্রত্ব বাতিল করবে কিংবা কোন আদেশের বলে আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হবে। েআগামী ডিসেম্বরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আমার সেসনের (২০০৮-০৯) স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। সেই সাথে শেষ হয়ে যাবে আমার পৌনে ছয় বছরের বিশ্ববিদ্যালয় জীবন। শেষ হয়ে যাবে পিঠে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর লাইসেন্সের মেয়াদ। ফেলে যেতে হবে জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে। তুলে নিতে হবে ক্যাম্পাসের যেকোন প্রান্তে দাড়িয়ে “আমার” বলার অধিকার। ছেড়ে যেতে হবে শহীদ সালাম বরকত হল কে। কি শিখেছি এই সাড়ে পাঁচ বছরে ? কি পেয়েছি ? হ্যা, পেয়েছি। পেয়েছি রুনু ভাই, শরীফ ভাই এর মতো কিছু বড় ভাই, পেয়েছি ভাস্কর, শরীফ, হিমেলের মতো হাতেগোনা কয়েকজন বন্ধু, আর পেয়েছি কিছু আদরের ছোট ভাই। জীবনের যেকোন সময়ে, যেকোন প্রান্তে এদের কে ভুলে যাওয়া কঠিন হয়ে পড়বে। মন বারবার ফিরে আসতে চাইবে শহীদ সালাম বরকত হলের ২২৯ এ, যেখানে আমার বিশ্ববিদ্যালয়ের শেষ দিনগুলি পার করছি। যেখানে বসে এই লেখাটি লিখছি। মনে পড়বে নাজির ভাই এর দোকানের কথা, হলের টেবিল টেনিস বোর্ডের কথা। খুব মিস করবো জমজমাট আড্ডাগুলোকে, মিস করবো খেয়ালের বসে করে বসা পাগলামীগুলোকে। মিস করবো ডেইরী, প্রান্তিক, ট্রান্সপোর্ট, মেহের চত্বর, ক্যাফেটেরিয়ার আড্ডা, মুক্তমঞ্চের নাটক। খুব কষ্ট হবে চলার পথে “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়” লেখা সবুজ বাসগুলোর হাতছানি উপেক্ষা করা। মনে পড়বে পুরাতন কলা ভবনের কথা, যেখানে আমার বিভাগে প্রতিনিয়ত আমার আসা যাওয়া। দুখু মিয়ার “আনটিল কেয়ামত ফিক্সড মেনু” সিঙ্গারা, সমুচা, চা ও একটা বেনসন দিয়ে সকা্লের নাস্তা করার ইচ্ছা বোধহয় জাগবে বহুবার। আর যখন তখন কোন কারণ ছাড়াই রিক্সা নিয়ে ক্যাম্পাসে চক্বর দেওয়ার কথা কি সহজে ভোলা যাবে ? খুব মনে পড়ছে ক্যাম্পাসের প্রথম দিনের কথা, হলের প্রথম রাতের কথা। আর ভাবছি, শেষ দিনটা কেমন য়াবে ? জানি না কেমন যাবে, তবে এটুকু জানি যে তার আর বেশী দেরী নেই।
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।