
থাইল্যান্ড এর জনপ্রিয় একটি স্ট্রিট ফুড হচ্ছে গ্লু কেগ বা ফ্রাইড ব্যানানা।
খুব স্বল্প সময়ে আর স্বল্প উপকরণ দিয়েই মুচমুচে এই খাবার টি তৈরি করা যায়।
উপকরণ : পাকা কলা ২/৩ টি
চালের গুড়া ৩/৪ কাপ
চিনি ১/৪ কাপ
বেকিং পাউডার ১/২ চা চামচ
লবন সামান্য
কুড়োনো নারকেল ১/৩ কাপ
ভাজা তিল দেড় টেবিল চামচ
পানি ১/৩
কার্যপদ্ধতি :
ব্যাটারের জন্য:
কলা বাদে বাকি সব উপকরণ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন।
এবার, পাকা কলাগুলো পাতলা করে কাটুন।
যত পাতলা হবে, ভাজার পর তত বেশী কুড়কুড়ে হবে।
এবার চুলায় প্যান দিয়ে তাতে তেল গরম করুন।
তেল খুব গরম হয়ে গেলে চুলার তাপ সামান্য কমিয়ে দিন।
এবার স্লাইস করা কলাগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভাজুন।
চার- পাঁচ মিনিট ধরে ভাজতে হবে। যখন ডিপ ব্রাউন কালার আসবে তখন নামিয়ে ফেলুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

