somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যালয়বিহীন একটি গ্রাম রসুলপুর

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিদ্যালয়বিহীন একটি গ্রাম রসুলপুর। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের এই গ্রামটিতে কোন বিদ্যালয় নেই। যোগাযোগ বিচ্ছিন্ন এই গ্রামের শিশুরা পার্শ্ববর্তী গ্রামের বিদ্যালয়েও যেতে পারে না। ফলে গ্রামের তিন শতাধিক শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত। বছর কয়েক আগে এই গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। শিক্ষা প্রকৌশল বিভাগ বিদ্যালয় স্থাপনের জন্য ছয়বার দরপত্র আহবান করেও কোন ঠিকাদার সেখানে কাজ করতে যায়নি, একমাত্র দুর্গম এলাকার জন্য। এই গ্রামের সবচেয়ে কাছের বিদ্যালয়টি হচ্ছে দুই কিলোমিটার দূরে। তারপরেও যোগাযোগ ব্যবস্থা না থাকায় সেই বিদ্যালয়েও যেতে পারে না শিশুরা। দেশের সর্বত্র যখন নতুন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে, বেসরকারী বিদ্যালয়গুলো একে একে সরকারিকরণ হচ্ছে, বাড়ছে বিদ্যালয়গামী শিশুর সংখ্যা-ঠিক তখনই এই ধরনের একটি খবর সত্যি কষ্টদায়ক।


রসুলপুর গ্রামটি গড়ে ওঠে প্রায় চার দশক আগে। পার্শ্ববর্তী দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি পরিবার এই স্থানে এসে বসতি গড়ে তুলে। এর নামকরণ হয় রসুলপুর। বর্তমানে এই গ্রামে দেড় শতাধিক পরিবারের বসবাস। কিন্তু এই গ্রামে এখন পর্যন্ত কোন বিদ্যালয় গড়ে ওঠেনি। এখানকার শিশুরা লেখাপড়া বঞ্চিত হয়েই বেড়ে উঠছে। অর্থাৎ বিগত প্রজন্ম বর্তমান প্রজন্ম আর ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠছে শিক্ষার আলো ছাড়াই।
চার বছর আগে গ্রামবাসী একটি বিদ্যালয় স্থাপনের জন্য জমি রেজিস্ট্রি করে দিয়েছেন। কিন্তু এখনও বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেই। ইতোপূর্বে প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে একটি বিদ্যালয় স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করেও কোন ঠিকাদার পাওয়া যায়নি। তাছাড়া বর্তমানে সরকারের ‘বিদ্যালয়বিহীন এক হাজার গ্রামে বিদ্যালয় স্থাপন’ প্রকল্পের মধ্যেও রসুলপুর প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে। এখানে দুঃখের খবর এটাই যে, বিদ্যালয় স্থাপনের জন্য অর্থ বরাদ্দ হওয়া সত্ত্বেও চার বছরেও বিদ্যালয়টি স্থাপিত হয়নি। একজন ঠিকাদার নিয়োগ দিতে ব্যর্থ হয় সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
দেশের প্রতিটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করে আসছে সরকার দীর্ঘদিন ধরে। বিভিন্ন ধাপে বিদ্যালয় স্থাপনের উদ্যোগও নেয়া হয়। কিন্তু এখনও অনেক গ্রাম রয়েছে বিদ্যালয়বিহীন। তেমনি একটি গ্রাম হচ্ছে এই রসুলপুর। এখানে এতোদিনে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা না হওয়ার প্রধান কারণ হলো সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা। তাছাড়া, দেশব্যাপী অনগ্রসর এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থা। এই ধরনের কোন প্রতিষ্ঠানেরও নজর পড়েনি রসুলপুর গ্রামের দিকে। আর দেশের অন্যান্য অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে ব্যাপকভাবে; এই প্রেক্ষিতে রসুলপুর গ্রামটি যোগাযোগ বিহীন দুর্গম হয়েই পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এটাই দুঃখজনক। দুর্গম এলাকায়ও ইদানিং ভাসমান নৌকায় বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। রসুলপুর গ্রামের জন্যও একটি ভাসমান বিদ্যালয় চালু করার কথাও চিন্তা করা যায়।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৫
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাবতে পারি না

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১৪


আমি ভাবতে পারি না মধ্য রাতের চাঁদ
আমি ভাবতে পারি না স্নিগ্ধ ভোরের স্নান
মধ্য দুপুরের সূর্য তাপ, সন্ধ্যার ক্লান্তি মুখ!
আমাকে ডেকে নিয়ে যায় ঘাসফড়িং কিংবা
জোনাকির ঘরপোড়া দল- শান্তির সংগ্রামে
দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

×