somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফলাফল বিপর্যয়: জে,এস,সি ও কিছু কথা

১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষা ব্যবস্থার উপর দিয়ে পরিবর্তনের হাওয়াটা বেশ জোরেসোরেই বইছে। তার সাথে উন্নয়নের জোয়ার একত্রিত হয়ে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। জে,এস,সি নামক সেই জলোচ্ছ্বাসে হাবুডুবু খাচ্ছে নব কিশোর শিক্ষার্থীরা।

গত ৩০ শে ডিসেম্বর ২০১০ জে,এস,সি ও জে,ডি,সি পরীক্ষার ফল প্রকাশ হল। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে- ফলাফল মোটেই ভালো হয়নি।বরং তীব্র বিপর্যয়ই মনে হয়েছে। বিশেষজ্ঞরা হয়তো এর কারণ খোঁজা শুরু করেছেন। আমি এখানে কিছু কারণ উল্লেখ করছি।

১। বয়ঃসন্ধিকাল।
২। পূর্ণ এক বছর সময় না পাওয়া।
৩। অষ্টম শ্রেণীর পাঠ্যসূচী কিছুটা কঠিন।
৪। এই বছর প্রশ্নপত্র জটিল হওয়ার কারণে।

বিশ্লেষণে আসি।
জে,এস,সি ও জে,ডি,সি তথা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই সময় তাদের বয়ঃসন্ধিকাল পার করে। তারা শিশু থেকে সদ্য কিশোরে পরিণত হয়। শারীরিক গঠন ও মানসিক চিন্তায় আসে পরিবর্তন। রবি ঠাকুরের ভাষায়: "কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া উঠে", "এই বয়সে স্নেহের জন্য তাদের মনে অতিরিক্ত কাতরতা জন্মায়"। তাদের কাছে চারপাশের জগত সম্পূর্ণ নতুন মনে হয়। তারা হয়ে যায় লাজুক প্রকৃতির। তারা মনে প্রাণে চেষ্টা করে নিজেকে নতুন জগতে খাপ খাওয়াতে। মোটকথা- তাদের মনের ও চিন্তাধারার উপর দিয়ে একটা ঝড় বয়ে যায়।

তার উপর জে,এস,সি শিক্ষার্থীরা পড়াশোনার জন্য পূর্ণ এক বছর সময় পায়না। এমনিতে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সিলেবাস বিশেষ করে গণিতকে বয়সের তুলনায় জটিলই বলা চলে। ফলাফলেও তাই দেখা গেছে, গণিত ও ইংরেজীতে অকৃতকার্য বেশী।

এছাড়াও উত্তরপত্র দেখায়ও সমস্যা আছে। যেমন: অল্প সময়ে অনেক খাতা মূল্যায়ন করার কারণে তার যথার্থ মূল্যায়ন হয়নি। এছাড়াও যে শিক্ষক যে বিষয় পড়াননা তাঁকে সে বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন করতে দেওয়া হয়েছে!!**

কথা হচ্ছে- সরকার নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছে। যার অনেক উদ্দেশ্যের মধ্যে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধও একটা উদ্দেশ্য। কিন্তু যারা অকৃতকার্য হয়েছে তারা অনেকেই ঝরে পড়বে; সন্দেহ নেই। তাহলে জে,এস,সি চালু করার সার্থকতা কোথায়? এত শিক্ষার্থী অকৃতকার্য হলো, তাদের এক বছর সময়ের মূল্য কে দেবে? নাকি দেশের আপামর জনসাধারণের মতো শিক্ষার্থীরাও সিদ্ধান্তের বলি হবে?


আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইদানিং একটা কথা বেশ জোর দিয়েই বলছেন। তা হলো- "কোমলমতি শিক্ষার্থীদের উপর বেশী সিলেবাস চাপিয়ে দিয়ে চাপে ফেলবেন না"। কিন্তু আমার মনে হচ্ছে- শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কথা ও কাজের হিসাব মেলাতেই চেপ্টা হয়ে যাচ্ছে!!


তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব- কোমলমতি শিক্ষার্থীদেরকে এমন চাপে ফেলে অনিশ্চয়তার দিকে ঠেলবেন না। এই ঠেলার প্রতিক্রিয়ায় ভবিষ্যতে দেশে সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পেতে পারে।

**উত্তরপত্র মূল্যায়নের বিষয়ে প্রমাণ রয়েছে।

রিজোয়ান আহমেদ তুহিন
শিক্ষার্থী, নটরডেম কলেজ

সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×