somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাদেনকে হত্যা করতে জারদারিকে বলেছিলেন ব্রাউন: উইকিলিকস

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমতায় থাকাকালে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন মনে করতেন, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন জীবিত এবং পাকিস্তানেই তিনি আত্মগোপন করে আছেন। তাঁকে হত্যা করতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে অনুরোধ করেন তিনি। হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসে ফাঁস হওয়া নথির নতুন কূটনৈতিক তারবার্তা থেকে এ কথা জানা গেছে। গতকাল বুধবার ব্রিটেনের দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা জানা যায়।
নথির তথ্য অনুযায়ী, ২০০৯ সালের ডিসেম্বরে জারদারির সঙ্গে ফোনে কথা বলেন ব্রাউন। ওই সময় তিনি লাদেনকে হত্যা করতে জারদারিকে অনুরোধ করেন। তবে লাদেনের অবস্থান সম্পর্কে পশ্চিমাদের দাবি সব সময় নাকচ করে আসছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি ২০০৮ সালের জানুয়ারিতে পাকিস্তান সফররত মার্কিন সিনেটরদের বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তান ব্যবস্থা নিচ্ছে না—এ অভিযোগ অন্যায়। বরং এ ক্ষেত্রে অন্য দেশের তুলনায় পাকিস্তান যে বেশি সক্রিয়, তা তাঁরা নথিপত্র দিয়ে প্রমাণ করতে পারবেন।
২০০৯ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক মার্কিন কূটনীতিকদের বলেন, লাদেনের অবস্থান সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য নেই। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে মালিক বলেন, লাদেন তাঁর পরিবারের সদস্যদের ইরানে পাঠিয়েছেন, কাজেই তিনি নিজেও সেখানে আশ্রয় নিতে পারেন। সৌদি আরব বা ইয়েমেনেও তিনি আশ্রয় নিতে পারেন। তাঁর মারা যাওয়ার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না।
তবে ২০০৯ সালেরই ডিসেম্বরে মার্কিন রষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তাজিকিস্তানের সরকার দাবি করে, লাদেন পাকিস্তানেই আছেন এবং সে দেশের অনেক মানুষই তাঁর অবস্থান সম্পর্কে জানে। তাজিকিস্তানের সন্ত্রাসবিরোধী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল আবদুল্লাহ সাদুল্লোভিচ নাজারভ বলেন, পাকিস্তানে লাদেন অদৃশ্য হয়ে নেই, প্রকাশ্যেই ঘোরফেরা করছেন। উত্তর ওয়াজিরিস্তানের কোথায় তিনি আছেন, সেটা সেখানকার অনেকেই জানে। ওই কর্মকর্তা আরও জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের আগে নিরাপত্তা বাহিনীর কিছু লোক তাঁকে সতর্ক করে দেন। এখন পর্যন্ত লাদেনের হদিস বের করতে না পারাটা মার্কিন গোয়েন্দা সংস্থার অন্যতম ব্যর্থতা। দ্য টেলিগ্রাফ অনলাইন।


দ্রষ্টব্য: পোস্টটি আজকের প্রথম আলো থেকে পেস্ট করা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×