somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু সচেতনতা....

২৩ শে জুলাই, ২০১২ সকাল ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'০৯ ব্যাচের EEE এর এক আপু গতকাল বাস থেকে নামতে গিয়ে দূর্ঘটনায় পড়ে এক পা হারালো... '০৯ ব্যাচের ই সম্রাট ভাই প্রাণ হারিয়েছেন বাসের চাকার নিচে পড়ে।দুই বছর আগে ঠিক একই ঘটনা ঘটেছে আমার সাথে কিন্তু ভাগ্যে ভালো যে সেটা বাস না মোটর সাইকেল ছিলো।

"বাসে উঠতে/নামতে গিয়ে চাকায় পিষ্ট" এই শব্দগুলো পরিচিত মনে হচ্ছেনা আপনাদের??খবরের কাগজে কিন্তু প্রায় ছাপানো হয়!
প্রতিনিয়ত অহরহ এই রকম ঘটনা ঘটে চলেছে...কতগুলো জানা যায় আর কতগুলো অজানাই রয়ে যায়...গতকাল শাম্মা আপুর জায়গায় আমাদের কেউ থাকতে পারত...থাকতে পারত কোনো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিটি...একবার ভাবুন তো কি ঘটত তাহোলে??!!!

এর প্রতিবাদে কি করা হয়??
একটা মানব বন্ধন।

ফলাফল???
কয়েকটা টিভি চ্যানেল আর সংবাদপত্র ছাপানোর জন্য কিছু খবর পাবে এই আর কি...বাস ড্রাইভার রা কি জানতে পারছে যে কোথায় কোন দূর্ঘটনা ঘটছে আর কোথায় নিরাপদ সড়কের জন্য মানব বন্ধন হচ্ছে???

কয়েকটা গাড়ি ভাংচুর করলে তাদের টনক নড়ছে । কিন্তু ভাংচুর কি কোনো সমাধান হতে পারে??...এটা তো সমস্যাটাকে আরো বিশ্রী করছে...আর আমরা কেনোই বা নিজেদের সম্পদ নিজেরাই নষ্ট করবো??...একটা গাড়ির পিছনে কতগুলো মানুষের বেচে থাকা নির্ভর করে সেটাও তো ভুলে গেলে চলবে না।

আর এজন্যই অন্য পদক্ষেপ নেওয়া দরকার...
গাড়ির ড্রাইভার আর হেল্পার গুলো মূর্খ । এদের কে বুঝিয়ে বললে আমার মনে হয় না খুব একটা লাভ হবে । এরা আবার সেই আগের মতই চলবে।কিন্তু এদের বাসে কারা চড়ে?? আমরাই তো...আমাদের জন্যেই ওদের পেট চলে । আমরা যদি নিজেরা একটু সাবধান হতে পারি তাহোলে খবরের কাগজে কোনো খারাপ সংবাদ এর সাথে আপনার ছবি অন্তত আসবেনা।
আশেপাশে ভালো মত একবার দেখে রাস্তা পার হবেন । ওভার ব্রিজ গুলো কি সরকার সৌন্দর্য বর্ধনে বানিয়েছে?? একটু সময় নিয়ে ওভার ব্রিজ ব্যবহার করলেই তো হয়...সময়ের মূল্য জীবনের থেকে বেশি হওয়া সম্ভব না!!চলন্ত বাস এ উঠা/নামা টা বাদ দেন।আপনি Iron Man না টারজান ও না।বাস তো আরো আসবে জানালা ধরে ঝুলে যাওয়ার কোনো মানে নেই বাস আরো আসবে । আর সব থেকে ভালো হয় যদি লোকাল বাসগুলো Avoid করা যায়।যেখানে জীবনের থেকে সময়ের মুল্য কম টাকার মুল্য তো নগন্য ।
//আর ড্রাইভার সাহেব দের কেও কিছু কিছু জিনিস জানানো দরকার।এখন সেই জানানোটা কিভাবে সম্ভব সেটা আমি নিজেও বুঝতে পারছি না।আপনাদের আইডিয়া জানার জন্যেই আর কয়েকটা জিনিস মনে করিয়ে দেওয়ার জন্যেই মূলত আমার এই নোট লেখা।কোনো আইডিয়া থাকলে প্লিজ শেয়ার করবেন।
একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না।সাবধানে থাকুন,সুন্দর জীবন যাপন করুন।
আর যেন কাউকে এরকম অনাকাঙ্খিত ঘটনার সম্মুখীন হয়ে জীবন হারাতে বা এলোমেলো করতে না হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা

লিখেছেন কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬


বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×