বর্বর সৌদি স্বৈরাচার সম্ভবত স্বীকার করতে বাধ্য হচ্ছে যে তারা জামাল খাসোগিকে হত্যা করেছে !
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিএনএনের সর্বশেষ সংবাদভাষ্যমতে, সৌদি সরকার একটি রিপোর্ট প্রস্তুতির মাধ্যমে স্বীকার করতে যাচ্ছে যে , যুক্তরাষ্টে আশ্রয়গ্রহণকারী সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে ভুল পদ্ধতিতে ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদের ফলে নিহত হয়েছেন। তবে সিএনএনের সূত্র আশঙ্কা প্রকাশ করেছে যে রিপোর্ট এখনও প্রস্তুত হচ্ছে এবং তা পরিবর্তন হতে পারে। অন্য সূত্রে বলা হয়েছে, এই রিপোর্টটিতে সম্ভবত এই বলে রাজপরিবারের মুখ রক্ষা করা হবে যে, অপারেশনটি ক্লিয়ারেন্স ছাড়াই সম্পন্ন করা হয়েছিল এবং জড়িত ব্যক্তিদের দায়ী করা হবে |
ইউরোপীয় ইউনিয়ন, কানাডা সহ মুক্ত বিশ্বের অধিকাংশ সরকার এবং মিডিয়াগুলো সোচ্চার হওয়াটা অনেকটা 'ঠেলার নাম বাবাজি' হিসাবে কাজ করছে সৌদি স্বৈরাচারীদের উপর তা বলার অপেক্ষা রাখে না | আর এই বদমাশদের সমর্থন করে এই বর্বর হত্যাকান্ডকে অস্বীকারকারী সৌদি মিত্রদের এবং গালফ রাজ্যগুলোর অধিপতিদের লজ্জায় (!) মুখ লুকানোর আর কোনো উপায় থাকে কিনা তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে বিশ্বের জনগণ |
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন