somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন প্রেমে পড়ার ৫টি লক্ষণ

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবার জীবনেই তো ভালোবাসা আসে। কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখে জীবন কাটিয়ে দেয়। আবার কেউ কেউ বাস্তব জীবনেই ভালোবাসার মানুষটির উপস্থিতি উপভোগ করার সৌভাগ্য অর্জন করে।

কিভাবে বুঝবেন আপনি প্রেমে পড়েছেন? আসুন জেনে নেয়া যাক প্রেমে পড়ার ৫টি লক্ষণ সম্পর্কে।

বাটারফ্লাইস ইন স্টমাক

প্রেমে পড়লে শরীরের ভেতরে অস্থিরতা সৃষ্টি হয়। যাকে ভালোবেসে ফেলেছেন তাকে দেখলে পেটে ও বুকের ভেতর এক অদ্ভুত চাপ অনূভুত হয়। তার সাথে কথা বলার সময় কিংবা তাকে ফোন করার আগে প্রচণ্ড আবেগের সেই অনুভূতির সৃষ্টি হয়। এই অনুভূতিকেই ইংরেজিতে বাটারফ্লাইস ইন স্টমাক বলা হয়। এই অনুভূতির কারণ হিসেবে বিজ্ঞানীরা বলেছেন যে ঘাবড়ে যাওয়ার কারণে শরীর থেকে একটি বিশেষ হরমোন নিঃসৃত হয়। আর এই হরমোনের কারণে পাকস্থলীর এই অনুভূতি সৃষ্টি হয়।

হঠাৎ আনন্দের অনুভূতি

প্রেমে পড়লে মনের স্থিরতা থাকে না। হঠাৎ করেই মন ভালো হয়ে যায় এই সময়ে। প্রিয় মানুষটির কথা মনে পড়লেই নিজের অজান্তেই আপনার মুখে হাসি ফুটে উঠবে। কোনো কারণ ছাড়াই নিজের মনে হাসবেন আপনি। এক্ষেত্রে আপনার আশে পাশের মানুষজন আপনার দিকে অবাক হয়ে তাকাতেই পারে তাই না?

সারাক্ষণ একজনকে নিয়েই ভাবা

আপনি কি সারাক্ষণই তার কথা ভাবছেন? খেতে বসে, ঘুমাতে গিয়ে কিংবা ঘুম থেকে উঠে সব সময়েই কি সেই মানুষটির কথাই ভাবছেন? কিছুটা দিবা স্বপ্ন দেখার মতই পরিস্থিতি হয় প্রেমে পড়লে। যাকে পছন্দ করেছে আপনার মন কিছুতেই যেনও তার কথা ভুলতেই পারছেন না আপনি। ইদানিং কেউ কেউ আপনাকে বলছে যে আপনি অন্যমনস্ক থাকেন। আপনার সাথে যদি এই পরিস্থিতি গুলো মিলে যায় তাহলে আপনি প্রেমে পড়েছেন সেই মানুষটির।

সহজেই মন খারাপ করা

প্রেমে পড়লে যেহেতু মন অস্থির থাকে তাই সহজেই মন খারাপ হয়ে যায়। প্রিয় মানুষটি অনলাইনে না আসলে, আপনার ফোন ধরতে না পারলে কিংবা দেখা না হলে বুক ফেটে কান্না আসে অনেকের। আবার সারাটা দিন মন খারাপ করে বসেও থাকে অনেকে। একটু খানি দূরত্বকেই তখন অবহেলা মনে হতে থাকে। এগুলো সবই প্রেমে পড়ারই লক্ষণ।

শারীরিক আকর্ষণ অনুভব করা

যার প্রেমে পড়েছেন তার প্রতি স্বাভাবিক ভাবেই শারীরিক আকর্ষণ বোধ করবেন আপনি। আর এ কারণেই তার সান্নিধ্য উপভোগ করবেন। তার পাশে বসা, হাতের একটু খানি ছোঁয়া কিংবা সামান্য ধাক্কাতেও শিহরিত হয়ে ওঠাই তখন স্বাভাবিক।

লিংক:
http://www.timesworld24.com
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×