somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘরকন্নার টুকিটাকি..............

২২ শে মে, ২০১৪ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা প্রতিদিন রান্না করার পর অথবা কোন ফল খাওয়া শেষ হলে অবশিষ্ট অংশটুকু ফেলে দেই। কিন্তু এই অবশিষ্ট খাদ্য দ্রব্যকেও আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। যেমন-

০১.ভাত রান্না করার পর এর মাড়টুকু ফেলে না দিয়ে একটি পরিষ্কার পাত্রে ছড়িয়ে রাখুন। এবার এই মাড়ের সাথে ঠাণ্ডা পানি মিশিয়ে পাতলা করে নিন। তারপর চিনি বা মধু মিশিয়ে শরবত বানিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখার পর পরিবেশন করুন। গরমের সময় এ শরবত শরীরকে ঠাণ্ডা রাখবে।

০২.ডিমের খোসা না ফেলে প্লাস্টিক ব্যাগে জমা করুন। বেশ কিছু খোসা জমা হলে আধা বালতি পানিতে সারাদিন ভিজিয়ে রাখুন। এ পানি আপনার টবে বা গাছের গোঁড়ায় ঢালুন। এটি উওম সার হিসেবে কাজ করবে। বিশেষ করে গোলাপ গাছের জন্য।

০৩.বাসি পাউরুটি খেতে না চাইলে ডিমে ডুবিয়ে টোস্ট করে খাবেন। চমৎকার লাগবে। নোনতা টোস্ট পছ্ন্দ হলে ডিমে লবণ, গোল মরিচ গুঁড়ো দিয়ে ফেটে নিবেন এবং এতে রুটির টুকরো ডুবিয়ে ঘি বা তেলে বাদামি করে ভেজে তুলবেন। মিষ্টি পছন্দ করলে ডিমে একটু দুধ চিনি মিশিয়ে ফেটে নিবেন।

০৪.বাসি তরকারির মধ্যে কিছু ঠাণ্ডা পানি মিশিয়ে দিন। এবার এতে লেবুর রস মিশিয়ে উনুনে নেড়েচেড়ে গরম করে নিন। দেখবেন তরকারিটি তাজা হয়ে উঠেছে।

০৫.কাঁচা কোন সবজি কয়েকদিন ঘরে রাখলেই তা শুকিয়ে যায়। কিন্তু এগুলো যদি পানি ভর্তি পাত্রে ডুবিয়ে রাখেন তাহলে দেখবেন আবার তরতাজা হয়ে উঠেছে।

০৬.ছানা তৈরি করার পর পানিটুকু আমরা ফেলে দেই,অথচ এই পানিটুকু ক্যালসিয়ামে ভরপুর। এই পানি না ফেলে মাংস অথবা অন্য কোন তরকারিতে পানির বদলে ব্যবহার করুন। আবার চিনি মিশিয়ে গরম গরম খেলে-ও উপকার পাওয়া যাবে। এ ছাড়া এই পানিটুকু দিয়ে চুল ধুলে খুশকি দূর হবে এবং চুল ঘন কালো ও মসৃণ হবে।

০৭.ডালিমের খোসা, পাকা কালো জামের বিচি ইত্যাদি ফেলে দিবেন না। এগুলো ভালো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে পাতলা কাপড়ে ছেঁকে বোতলে ভরে রেখে দিন। পরিবারের ছোট বড় কারো যদি পেট খারাপ হয় তাহলে এই গুঁড়ো পাউডার পানিতে মিশিয়ে খেতে দিবেন। বেশ উপকার পাওয়া যাবে।

০৮.ডিম টাটকা রাখতে হলে চূণের পানিতে ভিজিয়ে রাখুন। বেশ কিছুদিন টাটকা থাকবে।

০৯.কাঁচা মরিচ বেশি দিন ঘরে রাখতে চাইলে হলুদের গুঁড়ো মেখে ঢাকনা আছে এমন কাঁচের পাত্রে ভরে ঠাণ্ডা জায়গায় রেখে দিন।

১০.লেবু খাওয়ার পর এর টুকরো গুলো না ফেলে বরং অল্প পানিতে সেদ্ধ করে নিন। এই সেদ্ধ করা লেবুগুলো হাত দিয়ে চটকিয়ে পানিতে মিশিয়ে গোসল করুন।শরীর ঝরঝরে থাকবে।

(সংগৃহীত)
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×