somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীলা-র ভাবনা।

২৭ শে মে, ২০১৬ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা গাছের গুড়িতে হেলান দিয়ে নীলা সাগরের জলে পা নাড়ছে। ঢেউয়ের পর ঢেউ আসছে, তাকে দোলা দিয়ে যাচ্ছে। আছড়ে পড়া ঢেউগুলোর কোন কোনটি শরীর মন সব কিছুকে নাড়া দেয়। ঢেউয়ের পানির ছলক গা ভিজিয়ে দিলে চমকে উঠে, মনে হয় সারা শরীরে আদর-সোহাগে হাত বুলিয়ে দিচ্ছে। বুক-মনে শিহরণ জাগে। অজানা ভাল লাগার আমেজ, মিষ্টি স্নেহ, মায়া-মমতা জড়িয়ে ধরে। নিঃসীম সাগরের দিকে তাকিয়ে নিজের মনটা অনেক বড় হয়ে যায়। নিজেকে অনেক হালকা লাগে। মনটা উদার, উদাস, আর উদ্দীপ্ত হয়। পিছনের সব কিছু ভুলে নতুন কিছু ভাবনা মনে ডানা মেলতে শুরু করে। বাড়িতে মা আর সে থাকে। বাবা বা আর কোন ভাই-বোন নেই। মা আর নিজে মিলে অবিরত জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছে। আরো একটু পড়ার অনেক চেষ্টা করেছে পারেনি। মা বিয়ে দেওয়ার চেষ্টা করেছে। হয়নি। নিজের থেকে কিছু করার কথা ভাবনায় আসে, কিন্তু সাহস হয় না। আজ মনটা খুব বেশী উশৃংখল হয়ে গেছিল। কি করবে বুঝে উঠতে পারছিল না। তাই চলে আসল সাগর পাড়ে। সাগর পাড়ে আসার সময় নিজেদের ছোট কাঠের নৌকাটি নিজে চালিয়ে এসেছে। আনচান করা মন নিয়ে পথে যখনই কোন দিকে তাকিয়েছে, দেখেছে বেজোড়। শুধু অমিল। যেমন দেখতে চায়, তেমন নয়। যেমন, একটি শালিক, একটি গরু, একটি মানুষ। একা একা মানুষটি হেঁটে যাচ্ছে - একাই জীবন যুদ্ধ চালিয়ে যাওয়ার লক্ষণ। জোড় শালিক শুভ লক্ষণ। অথচ দেখতে পাচ্ছে, একটি শালিক।



হঠ্যাৎ মনে হল সাগরের প্রবল ঢেউ আর সেই ঢেউয়ে লবন পানির তীব্র উল্লাস প্রকাশ পাচ্ছে। বাতাসের চাপ তার মনে নতুন চেতনা তৈরী করেছে। সে ঠিক করেছে, এখন থেকে মা-কে নিয়ে সে একা থাকবে। বাড়ির সামনে একটি দোকান দিবে। আয়-রোজগার করে স্বাবলম্বি হবে। তারপর বিয়ে বা অন্য কিছু। আগে মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা, তারপর অন্য ভাবনা। ভাল লাগা, ভালবাসার হাতছানি, গল্প শোনা, গল্প বলা জীবনের একটি দিক মাত্র। কথাগুলো ভাবছে আর উত্তাল সাগরের দিকে দেখছে। মাকে নিয়ে দোকান দেয়া বা দোকান চালানোয় যেমন ভাল দিক আছে আবার ঝুঁকি আছে। পাড়ার দুষ্ট ছেলেরা দোকান চালাতে নানান বাধা তৈরী করতে পারে। আবার কখনো মনে হয়, টিকে থাকার সংগ্রামে কতকাল সে যুদ্ধ চালিয়ে যাবে। মা-মেয়ে দুইজন নারী প্রচলিত পুরুষতান্ত্রিক সমাজে টিকে থাকা কত কঠিন, তা ভুক্তভোগীই বলতে পারে। মহান আল্লাহ্ কি দুনিয়ায় উদাহরণ তৈরী করার জন্যই কি তাদের দু'জনকে বাঁচিয়ে রেখেছে।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৬ রাত ৯:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×