পাথুরে জীবন আমার
সারা বিকেল রোদ কুড়িয়েছি
মেঘের জন্য
স্বল্প জলে গা ডুবিয়েছি পাথুরে শরীর
খোলা আকাশে উড়ন্ত ঘুড়ির মত
মনপ্রাণ নদীর খোঁজে চলছি
হউক জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টি, ঝর্ণা, স্রোত
এই পথরেখায় যাব নদীর কাছে
দু'পাড় জুড়ে উড়বে, খেলবে প্রজাপতি বা জোনাকী
বর্ষায় কালো-সাদা মেঘেরা পাখা মেলে
দল বেঁধে উড়ে যাবে
বৃষ্টির জলে ডুবে যাব, বন্ধুত্ব করব
সবার সাথে, চলছি নদীর খোঁজে
স্বপ্ন, ইচ্ছা, নদীকে পাবার তাড়না
আমাকে অবিরাম অব্যাহত নিয়ে যাচ্ছে
নতুনের পথে
চাই নদীকে, আমার নদীকে, ভালবাসার নদীকে
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



