somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিলু নাসের এর কবিতা.. হাঙ্গেরীর শরনার্থী শিবিরের আর্তনাদ...[/

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুদূর থেকে এসেছি আমি 
আমাকে বসতে দাও,তোমাদের গোলাপ বাগানে।
আমারও বাগান ছিলো একদিন-
ছিলো উদ্যান, সবুজে সবুজময় খেজুরবৃক্ষ আর জলপাই সারি।
আমার বাগান জুড়ে পোকামাকড় গড়েছে আবাস,
সবুজাভ বনে আজ কার্তুজ ঘ্রান। খেজুরের চিড়ল পাতায়-
রক্তচোষা বাদুরেরা ঝুলে আছে নির্ভয়ে
আঁকাবাকা পাহাড়ী পথে কেবলই মৃর্তুর এপিটাপ-
আমাকে বসতে দাও তোমাদের গোলাপ বাগানে।
আমিও উঠেছি বেড়ে বালিকাহ্ নদীর তীরে বৃষ্টিজলে,
ঘাসের শিহরে আর, রমনীর উষ্ণ আলিঙ্গনে
আমারও কেটেছে দিন ফুলও বৃক্ষের সাথে
ঝর্নার সচ্ছ জলে পা’ ধুয়ে।
আমার নদী,ঝর্না, আর নবী আইয়ুবের পদাঘাতে সৃষ্ট 
সেই অলৌকিক নহরে এখন রক্তের ঢেউ
শিশুর মন্ডু, যুবতির কাটা স্তন 
আর জননীর হৃৎপিন্ড ভেসে যায় সেখানে প্রতিদিন
তাই আমি দেশান্তরি 
আমাকে বসতে দাও তোমাদের নদী তীরে,মসৃন পথে।
বহু পথ মাড়িয়ে মরু আর সাগর পেরিয়ে 
আজ রিক্ত হস্তে এসেছি তোমাদের দ্বারে
আমাকে বসতে দাও - সীমানা বিহীন আকাশের নীচে।
আমার আকাশ জুড়ে গর্জমান বোমারুবিমান 
জলেস্থলে দেশীবিদেশী হন্তারক সাজোয়াযান
তাদের হিংস্র বুটের নীচে স্বপ্ন আর গোলাপের পাপড়ী।
মারনাস্ত্রের আঘাতে আমার শহর বিধ্বস্ত
পথে পথে প্রতিদিন মানবতা ধর্ষিত হয় 
ধর্মের নামে চলে রক্তের হোলি আর জীবনের নাশ
মরুপ্রান্তর জুড়ে চোরাবালি করে চিক চিক।
বহুদিন হলো আমি মানুষ দেখিনি, মানবতা দেখিনি।
মানুষের খোঁজে, রক্ত আর আগুন মেখে 
উদভ্রান্ত নীল তৃষ্ণায় এখানে এসেছি মানুষের বাগানে।
দ্যাখো, চেয়ে দ্যাখো, আমার শরীর জুড়ে হিংস্র পশুর আচড়
ক্ষত, ঘাম, আর রক্তের দাগ, অশরীর পার্থিব গন্ধ, 
আমার অশ্রুতে রক্ত আর বিষাদের স্বাদ
গোড়ালীতে পেরেকের দাগ
অংসখ্য মৃত পাখিদের দীর্ঘশ্বাস বুকে নিয়ে আমি এসেছি
ক্লান্ত প্রাণ এক
আমার কাঁধে বহু নবী রাসুলের জংধরা স্বপ্নের কফিন
আর ঝুলিতে আরব্যরজনীর সুপ্রাচীন পান্ডুলিপি
আমাকে বসতে দাও তোমাদের স্বপ্নীল আঙিনায়...
দিলু নাসের 
২০সেপ্টেম্বর ২০১৫

Like


সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×