somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্দশা → সতর্কতা → আহবান

১২ ই জুন, ২০১৮ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিকেলের লাঞ্চ করতে করতে আলোচনা হচ্ছিল বাংলাদেশের টাওয়ারগুলোতে বিশেষ করে হসপিটেলে মুসল্লিদের সুবধার্থে তৈরি করে দেয়া নামাযের ব্যবস্থাপনা নিয়ে। দেশে গেলে বিভিন্ন সময় বাধ্য হয়ে সেখানে নামায পড়তে হয়। নামাযে ইমামের তেলাওয়াত শুনলে ইচ্ছে করে টান দিয়ে পেছনে নিয়ে আসি। এমন ইচ্ছে কেবল আমার না, নামাযের গুরুত্ব সম্পর্কে অবগত প্রত্যেক মুসল্লির।

একটি ঘটনা মনে পড়লো। একবার এক মসজিদে নামায চলাকালীন সময়ে হঠাৎ ইমাম সাহেবকে দেখা গেল তেলাওয়াত ছেড়ে কার সাথে যেন কথা কাটাকাটি করছেন। কাহিনী হল, ঐদিন ইমামের পেছনে তেলাওয়াত সম্পর্কে অবগত একজন মুসল্লি দাঁড়িয়েছিলেন। যখন উনি দেখলেন, ইমাম সাহেব নামাযে 'লাহনে-যালি' করে যাচ্ছেন, এমনকি ভুল ধরে দেয়ার পরও শুধরাচ্ছেন না (ভুল ধরার জ্ঞান না থাকলে এবিষয়ে শুধরানো যায় না) তখন ঐ মুছল্লি ইমাম সাহেবকে টেনে প্রথম সারিতে নিয়ে আসলেন। এ বিষয়ে কথা কাটাকাটি থেকে নিয়ে এলাকায় বিচার-সালিশ হয়ে গেল। বাঙালির অভ্যাস অনুযায়ী ইমামের ভুল প্রমাণিত হওয়ার পরও এলাকার সাধারণ পাব্লিক ইমামের পক্ষ নিল।

দেশের প্রায় জায়গায় এ অবস্থা বিরাজ করছে। বিশেষ করে বাংলাদেশের টাওয়ার ও হসপিটেলে এর বেহাল অবস্থা। অনেক জায়গায় কর্তৃপক্ষ কোন ইমাম রাখেন না; যে সুবিধা পায় সেই নামাজ পড়ায়। ঐ সবস্থানে নামায পড়তে গেলে দেখা যায়, দাঁড়ীহীন টাইট শার্ট-পেন্ট পরিহিত ব্যক্তি ইমামতি করাচ্ছেন। ইমামতির ক্ষেত্রে কাপড়ের চেয়ে তেলাওয়াত শুদ্ধ হওয়া শর্ত। দুর্ভাগ্য যে, এই ভাইদের তেলাওয়াত আমাকে প্রতিবার উপরের ঘটনা স্মরণ করিয়ে দেয়। কয়েকদিন পর সেখানে গেলে একই অবস্থা দেখা যায়। উপস্থিত ইমামের সাথে যোগাযোগ করলে তারা নিজেদের অপারগতা স্বীকার করে কর্তৃপক্ষের ঘাড়ে দোষ চাপিয়ে দেন। তবে অনেক ইমামকে সম্মানের সাথে কৌশল প্রয়োগের মাধ্যমে তাদের ভুল ধরিয়ে দেয়ার চেষ্টা করলে তাদের থেকে মুর্খামি কথা শুনতে হয়। এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। আরো কয়েকটি ব্যবসায়ী টাওয়ারে যোগাযোগ করলে একই অবস্থা দেখতে পাই কিন্তু কর্তৃপক্ষ তার অবস্থানে অটল।

আহবান : কর্তৃপক্ষের সচেতনতা তৈরির জন্য দেশে অবস্থানরত প্রত্যের সচেতন মুসল্লিকে বলছিঃ দয়া করে, সময় সুযোগ তৈরি করে আপনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। আপনারা চাইলেই পরিবর্তন আনতে পারেন। (কর্তৃপক্ষ একটা দানবাক্স তৈরি করে রাখলেই কিন্তু ইমামের বেতন উঠে আসবে। যদিও তাদের বেলায় এটার কোন প্রয়োজন পড়বে না।)
সকলের সার্বক্ষণিক শান্তি কামনা করি, ভাল থাকুন সুস্থ থাকুন।



: রিপোস্ট
ছবি: গুগুল।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৮ রাত ১২:৫৩
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×