আমি সবসময় হাসপাতাল গুলো এড়িয়ে চলি । বিশেষ করে সরকারি হাসপাতাল গুলো । খুব দরকার না হলে কমপক্ষে দুইশত হাত দুরত্ব বজায় রাখি । কোন কারনে হাসপাতালে গেলে দেখতে পাওয়া যায় মানুষের জীবনের রুপ । কারো হাত কাঁটা, কারো পা ভাংঙ্গা, মাথায় ব্যান্ডেজ, কারো পুরো বুক কাঁটা, কথা বলতে পারছে না, নাকে অক্সিজেন, হাতের স্যালাইন কিংবা রক্তের নল লাগানো । কখনোও তীব্র যন্ত্রনায় চিৎকারে দিয়ে কাঁপিয়ে দিচ্ছে পুরো ওয়ার্ডটাকে । প্রিয়জন হারিয়ে কেউবা মাটিতে আছড়ে পড়ে কাদঁছে । আমি এত যন্ত্রনার জিনিস একসাথে সহ্য করতে পারি না । দম বন্ধ হয়ে আসে । কোনভাবে চোরের মতো হাসপাতালের বাইরে পালিয়ে আসি ।
তারপর আকাশের দিকে তাকিয়ে, বুক ভরে নিঃশ্বাস নেই ।
তারপর একটা কথাই চিন্তা করি ।
"আমি বোধহয় ভাল আছি । সবার উপরে যে একজন আছেন, তিনি আমাকে যথেষ্ট ভাল রেখেছেন ।"
.
© সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




