সবাই জাতে উঠতে চায়
সাইয়িদ রফিকুল হক
ধোপার হাতে উঠলো যেদিন কাঁচি,
ভাবলো সবাই এবার কেমনে বাঁচি?
এবার বুঝি জাত যাবে, মান যাবে
আর যাবে কানটা,
বাড়াবাড়ি একটুখানি বেশি হলে
যেতে পারে প্রাণটা!
সবাই বললো, “শোন্ বাবা ধোপা,
হঠাৎ কেন হইলি তুই এমন কোপা?
ফিরে যা তুই পূর্বপুরুষের-নিজের কাজে,
কাঁচি নিয়ে হাঁকাহাঁকি কেন করছিস বাজে”।
ধোপা হেঁকে সবার সামনে বললো শেষে,
সবাই জাতে উঠতে চায় বাংলাদেশে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা।
--------------------------------------------
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





