somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

একজন ভালোমানুষ কমরেড কাজী আরেফ আহমেদ: খুব কাছ থেকে তাঁকে দেখেছি।

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন ভালোমানুষ কমরেড কাজী আরেফ আহমেদ: খুব কাছ থেকে তাঁকে দেখেছি।
সাইয়িদ রফিকুল হক


কমরেড কাজী আরেফ আহমেদ আততায়ীর হাতে নিহত হয়েছেন। আসলে, তাঁকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন সোনার মানুষ। আর এইরকম ভালোমানুষ এই দেশে কমই জন্মেছে। আর এই মানুষটিকে যারা হত্যা করেছে, তারা নরপশু। সেই হত্যাকারীপশুদের মধ্যে মাত্র তিনজনের গতরাতে ফাঁসি কার্যকর করা হয়। কাজী আরেফ আহমেদ যে বড়োমাপের মানুষ ছিলেন, সেই তুলনায় মাত্র তিনজনের ফাঁসি!!! ফাঁসি হওয়া উচিত ছিল কমপক্ষে ৩০ কিংবা ৩০০জনের। তাহলে, আমরা হয়তো কিছুটা সান্ত্বনার ভাষা খুঁজে পেতাম। আমার বিশ্বাস, কোনো মানুষের সন্তান তাঁকে হত্যা করেনি। যে মানুষটি জীবনে কোনোদিন নিজের স্বার্থে রাজনীতি করেননি, আর তাঁকে হত্যা করা হলো তাঁরই স্বাধীন দেশে। ১৯৭৫ সালের বঙ্গবন্ধুহত্যা, ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জাতীয় চারনেতা-হত্যা, ১৯৭৬ সালের ২১-এ জুলাই “বীরউত্তম-খেতাবধারী” কর্নেল তাহের-হত্যার পরে জঘন্যতম-হত্যা ও পরিকল্পিত-হত্যাকান্ড: “কমরেড কাজী আরেফ আহমেদ” হত্যাকাণ্ড। আর এসব হত্যাকাণ্ড একইসূত্রে গাঁথা।

আজ থেকে প্রায় সতেরো বছর আগে ১৯৯৯ সালের ১৬ই ফেব্রুআরি কুষ্টিয়া-জিলার দৌলতপুর উপজেলার আড়িয়া-ইউনিয়নের “কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে” সন্ত্রাসবিরোধী একটা স্বতঃস্ফূর্ত-জনসভায় “চরমপন্থী-সন্ত্রাসীদের” হাতে নিহত হন মুক্তিযুদ্ধের অন্যতম-সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা-সভাপতি কাজী আরেফ আহমেদ-সহ আরও চারজন। এঁরা সবাই জাসদের নেতা।
তাঁকে কারা হত্যা করেছে:

১. কুষ্টিয়া-জিলার মিরপুর-থানার অন্তর্গত রাজনগর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র সাফায়েত হোসেন ওরফে হাবিব ওরফে হবি।
২. কুষ্টিয়া-জিলার মিরপুর-থানার কুরশা-গ্রামের উম্মত-ডাকাত ওরফে উম্মত মন্ডলের পুত্র আনোয়ার হোসেন।
৩. কুষ্টিয়া-জিলার মিরপুর-থানার কুরশা-গ্রামেরই মৃত আবুল হোসেনের পুত্র মো. রাসেদুল ইসলাম ঝন্টু ওরফে আকবর।

আর এদের পরিচয় কী? কতকগুলো চোর-ডাকাতের সন্তান! এদের না আছে জন্মপরিচয়, আর না আছে কোনো বংশপরিচয়, এমনকি স্বাধীন দেশে এদের কোনো কর্মপরিচয়ও নেই। আর এদের মতো পাপের পুত্রদের হাতে শহীদ হলেন আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম-সংগঠক কমরেড কাজী আরেফ আহমেদ! আহা! কী দুর্ভাগ্য মানুষের!
কেন এই হত্যাকাণ্ড?
মুক্তিযুদ্ধের অবিনাশী-চেতনাকে বাধাগ্রস্ত করতেই এই হত্যাকাণ্ড। আর এটিই সম্ভবতঃ বাংলাদেশে প্রতিক্রিয়াশীলচক্রের “জঙ্গী-ছদ্মাবরণে” প্রথম “হামলা ও হত্যাকাণ্ড।” এরপর তারা ২০০০ সালে রমনা-বটমূলে “ছায়ানটের” মনোমুগ্ধকর ও শান্তিপূর্ণ সাংস্কৃতিক-অনুষ্ঠানে বোমা-হামলা করে।
মাত্র তিনজনের ফাঁসি হয়েছে। তবুও শান্তি। তিনটি “অমানুষের” ফাঁসি কার্যকর হয়েছে এই দেশে। এতে সমাজে পাপীদের মৃত্যুঘণ্টা বাজবে। এজন্য সরকারকে ধন্যবাদ।
কমরেড কাজী আরেফ আহমেদের বিদেহীআত্মার শান্তি ও মঙ্গল কামনা করছি। আমীন। আমীন। আমীন। আল্লাহহুম্মা আমীন।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।

সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×