somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

একটি বাড়ির গল্প

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি বাড়ির গল্প
সাইয়িদ রফিকুল হক

একটি বাড়ি যেন বদ্বীপভূমি
কতোকাল ছিল শত্রুবেষ্টিত!
হায়েনাশত্রু, হানাদারশত্রু,
মুখচেনা সব নফরশত্রু।

বাড়িটা দখল নিতে চায়
ওইসব পাপী-পামরের দল,
জোঁকের মতো এতোকাল
চুষে-চুষে খেয়েছে বাড়ির
অধিবাসীদের তাজা লালরক্ত!
তবু মেটেনি ওদের রক্তক্ষুধা,
ওরা বুঝি আজন্ম ভয়াবহ পশু,
শুধু চায় মানুষের রক্ত আর রক্ত!
আরও চায় খেতে সকল ফসল,
নিরীহ-মানুষজনের সকল ভূসম্পত্তি!
তবু মেটে না ওদের ক্ষুধা।
একদিন গভীর রাতে
সবাই ছিল গভীর ঘুমে মগ্ন,
দস্যু-ডাকাতের দল
হানা দিলো সেই বাড়িতে,
একমুহূর্তে নেমে এলো
সেই বাড়িতে কালরাত্রি!

আধুনিক অস্ত্রেশস্ত্রে
আরও কতো মারণাস্ত্রে
ওরা ঝাঁপিয়ে পড়ে মরণনেশায়
ছোট্ট একটা বাড়িতে!
পশুদের তাণ্ডবে জেগে ওঠে:
বাড়ির ছেলে-বুড়ো মানুষ সকল,
আর গোয়ালের বোবা-জন্তু।
চিরচেনা-পশুরা অন্ধপাগল হয়ে
মারতে থাকে বাড়ির মানুষকে,
তারপর ওরা ধরে নিয়ে যায়
বাড়ির মালিক গৃহপিতাক
আর ওরা নিজেদের নাম
একেবারে শয়তানের খাতায়
তুলে দিয়ে চালাতে থাকে:
খুন-ধর্ষণ-অগ্নিসংযোগ
আর সীমাহীন লুটতরাজ!
গৃহবাসী নিজেদের লাঠি-সোঁটা
আর-কিছু অস্ত্র নিয়ে
রুখে দাঁড়ায় পশুদের বিরুদ্ধে।
ভয় পায় না কেউ,
ভয় নাই কারও চোখে-মুখে,
স্বপ্ন দেখে মানুষ শুধু
কাফের-মারার!
পালাতে থাকে কাফেরের দল
পালাতে থাকে এজিদের বংশ
আর পালাতে থাকে পশুর দল।

মাসের-পর-মাস যায় পেরিয়ে,
পশুরা মারতে থাকে উন্মত্ত হয়ে
বাড়ির নিরীহ-মানুষকে!
মানুষের মৃত্যুতে ভয় পায় না
বদ্বীপভূমির বাসিন্দারা,
তারা আরও শক্তিতে রুখে দাঁড়ায়
নরপশু-হায়েনাদের বিরুদ্ধে।
আর মানুষের বিপদ দেখে
ছুটে আসে মানবতাবাদী-প্রতিবেশী,
শুরু হয় কাঁধে কাঁধ মিলিয়ে
কাফের-মারার সশস্ত্র-সংগ্রাম।

এবার লেজগুটিয়ে পালাতে থাকে
চিরচেনা পশুর দল,
মাফ চেয়ে পালিয়ে যায়
সেইসব নাপাকভূমির নাপাক-দস্যু।
বাড়িটি হয় পুরাপুরি শত্রুমুক্ত।

তবু যেন আনন্দ নেই
বিজয়ীমানুষের মনে,
হাসি নেই মানুষের মুখে,
পাখিরা গায় না গান,
থেমে আছে শিশুদের কোলাহল!
পিতা নেই গৃহে—
পিতা কখন ফিরবেন
তাঁর আপনগৃহে!
পিতা ছাড়া ভরে না গৃহখানি,
পুত্র-কন্যারা তাই বসে থাকে
পিতার অপেক্ষায়।

সবশেষে সেই পরাজিত-দস্যুদল
ছেড়ে দেয় ওদের পিতাকে,
আর ওদের পিতা ফিরে এলেন
ইতিহাসের সেই দশই জানুআরি,
এই বদ্বীপভূমির পিতা যিনি।
এবার গৃহে ফিরে এলো সুখশান্তি
মানুষের মুখে ফুটলো হাসি,
গাছে-গাছে ফুটলো ফুল!
পাখিদের কণ্ঠে ধ্বনিত হলো গান।
ধন্য হলো পিতার শত্রুমুক্ত-স্বদেশভূমি।
ধন্য পিতা জন্মেছিলে তুমি,
ধন্য পিতা জন্মেছিলে তুমি,
ধন্য পিতা জন্মেছিলে তুমি।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।

সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×