তোমার মুখটি দেখিনি (কবিতা)
২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার মুখটি দেখিনি
সাইয়িদ রফিকুল হক
তোমার মুখটি দেখিনি
দেখেছিলাম একটু ছায়া,
তাইতে দেখি মন যে আমার
জাগায় কেমন মায়া!
হাসি দেখিনি আর শুনিনি
তোমার মুখের কথা,
তবু যে এই অবুঝ-বুকে
ক্ষণে-ক্ষণে বাড়ছে ব্যথা!
তোমার নামটি জানিনি
তবু যে কথা বলার ইচ্ছে,
একটু ছায়া একটু মায়া
জীবনটা হবে বুঝি মিছে!
আলো ছিল ঝলমলে
দেখেছিলাম দিনদুপুরে,
কী যে একটা ভাব হলো
ঝড় উঠলো অন্তপুরে!
এতো-এতো কাছাকাছি
দাঁড়িয়েছিলে একটুখানি,
তবু যেন মনে হলো
দেখি নাই তোমার মুখখানি!
তোমার ছায়া মনগহীনে
পেলো বুঝি ঠাঁই,
কেবলই তাই মনে হয়:
তোমার মুখখানি দেখি নাই!
কোথায় তুমি ভুলে আছো
রূপমুগ্ধ প্রেমিকজনে,
একটুখানি কাছে আসো
ভালোভাবে দেখি মুগ্ধনয়নে!
কাছে এসে দাঁড়িয়েছিলে
দেখি নাই অবহেলার ছলে,
অভিমানে তাই বুঝি
তুমি যাবে চলে!
একটু দাঁড়াও নয়নসম্মুখে
দেখবো শুধু মুগ্ধচোখে,
তোমার মুখটি দেখি নাই
ডুবে আছি মহাশোকে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন