somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

আফতাব-মাস্টারের ছেলে এখনও তোমাকে ভালোবাসে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আফতাব-মাস্টারের ছেলে এখনও তোমাকে ভালোবাসে
সাইয়িদ রফিকুল হক

ভালোবাসার কথাটা প্রথমে তুমিই বলেছিলে আমাকে,
আজ কি মনে পড়ে তোমার একটুখানি?
যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিলো
জমজমাট এক বসন্ত-উৎসবে,
আর তুমি পড়ে এসেছিলে বাসন্তী-শাড়ি,
কী যে সুন্দর লাগছিলো তোমাকে!
তবুও সেদিন কিছু বলতে পারিনি আমি,
প্রথম পরিচয়ে একটু সংকোচ বাধা হয়ে দাঁড়িয়েছিলো,
কিন্তু তোমার শাড়ির রঙ বুঝি ছড়িয়ে পড়েছিলো
আমার মনে, আর মনের গভীরে!
তুমি বুঝি তা-ই বুঝতে পেরেছিলে,
আর নীরবে হেসেছিলে,
আর খুব ধীরে-ধীরে বলেছিলে:
ভালোবাসি, ভালোবাসি, আর খুব ভালোবাসি!
শুনে আমি পাগল হয়েছিলাম,
আর একটু মজনুও হয়েছিলাম!
সেই থেকে আমি ধরে নিয়েছিলাম
তুমি শুধু আমার পৃথিবী সাজাবে,
আর বলবে: ভালোবাসি! ভালোবাসি!...

অনেকদিন আগের বলা কথা তো,
তাই হয়তো তুমি ভুলে গেছো
সেই ভালোবাসার কথা,
তবে আমার কিন্তু এখনও সবই মনে আছে,
তাই একটু ভাবছি তোমাকে নিয়ে।
কত বিকাল তুমি আমাকে বসতে দাওনি
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে,
বসে থাকতাম পাশাপাশি টিএসসি-সড়ক-দ্বীপে।
পকেটে টাকা তেমনকিছু না থাকলেও রোজ বিকালে
তোমাকে ঝালমুড়ি ঠিকই খাওয়াতাম,
কখনও-কখনও তোমাকে খাইয়েছি আইসক্রিম,
আর সন্ধ্যার আগে-আগে তুমি খুব যত্নসহকারে
একেবারে নীরবে-নিভৃতে সাবাড় করতে ডজনখানেক ফুচকা!
চটপটিতে তোমার কখনও অরুচি দেখিনি আমি,
খুব ভালোবাসতে তুমি আমাকে!
আর তাই, রোজ বিকালে আমার কাছে
কতকিছু খাওয়ার বায়না ধরতে,
আমার পকেট শূন্য হতো তোমার এই
অকৃত্রিম আদর-সোহাগে!
তোমাকে বিকালে খুব করে খাওয়াতে
শেষমেশ আমি দুটো টিউশনীই জোগাড় করে ফেললাম!
আর ভাবলাম: এবার ভালোবাসা আরও গাঢ় হবে,
আর তোমার জন্য রোজ-রোজ বাড়িয়ে দিলাম
দামি-দামি আইসক্রিমের অর্ডার।

খুব ভালোবাসতে তুমি আমাকে!
মাঝে-মাঝে তোমার আইসক্রিম থেকে একটুআধটু ভাগ
আমাকে দিয়েছো, তা আজও স্বীকার করছি।
চারটি বছর তুমি ছিলে আমার সঙ্গে,
খুব খাইয়েছি তোমাকে তা আজ আর বলছি না,
তবে আমাদের শত্রুরা তা আজও স্বীকার করতে বাধ্য,
তবুও তুমি অনার্স-ফাইনাল-ইয়ারে উঠে একটা মোচড় দিলে
আর আমার সমস্ত খাবার একনিমিষে হজম হয়ে গেল!
তুমি ভুলে গেলে আমাকে,
তুমিই আমাকে শিখিয়েছিলে ভালোবাসা,
তুমিই আমার রোদেলা দুপুরগুলোকে
গল্পে-গল্পে ডেকে আনতে প্রত্যাশিত স্নিগ্ধ-বিকাল,
তুমি আমাকে জোছনা-ঝরা নীরব-রাতের
রূপমাধুর্য দেখাবে বলেছিলে,
আর বলেছিলে: একটা জোছনা-রাত
শুধু গল্পে-গল্পে আমার সঙ্গে কাটাবে!
পৃথিবীতে এখনও কত জোছনা আসে আর যায়,
আর কত জোছনা ঝরে যায় অকালে,
তবুও একটা জোছনা আমার দেখা হলো না আজও
শুধু তোমার অভাবে,
ভালো থেকো প্রিয়তী,
আর জেনো, আফতাব-মাস্টারের ছেলে এখনও তোমাকে ভালোবাসে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×