somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

মহান একুশে ফেব্রুআরির দিনেই বাংলাদেশে বসে মাতৃভাষাকে অবজ্ঞা করলেন প্রধান বিচারপতি! মাতৃভাষা বাংলার ভবিষ্যৎ কী?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মহান একুশে ফেব্রুআরির দিনেই বাংলাদেশে বসে মাতৃভাষাকে অবজ্ঞা করলেন প্রধান বিচারপতি! মাতৃভাষা বাংলার ভবিষ্যৎ কী?
সাইয়িদ রফিকুল হক

দেশে সর্বস্তরে মাতৃভাষা বাংলা প্রচলনের ক্ষেত্রে বিরাট বাধা রয়েছে। আর সেটি বুঝা গেল গতকাল ভাষা-শহীদদিবসে। কোথায় মাতৃভাষার পক্ষে কথা বলা হবে, তা-না-করে আরও এর সার্বজনীন ব্যবহারের ক্ষেত্রে প্রতিবন্ধকতাসৃষ্টির অশুভ-ইঙ্গিত! দেশের প্রধান বিচারপতি এসকে সিনহা গতকাল শহীদদিবসে এক অনুষ্ঠানে বলেছেন, “বিচারাধীন মামলার সংখ্যা প্রচুর। কিন্তু এর বিপরীতে বিচারকের সংকট রয়েছে। এজন্য উচ্চ আদালতের সব রায় বাংলায় দেওয়া কঠিন।”
বাংলায় কঠিন! আর ইংরেজিতে খুব সহজ? আসলে, এটা একটা অজুহাত মাত্র। এতে বাংলাভাষার প্রতি অবজ্ঞাই প্রদর্শন করা হয়েছে। অথচ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, “বাংলাভাষার বিকৃতি চাই না।” কিন্তু কীভাবে?
যদি এভাবে দেশের একজন প্রধান বিচারপতি বাংলাভাষা-সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে থাকেন, তাহলে, আজ বাংলাভাষার ভবিষ্যৎ কী? নিজের ভাষাকে আমরা মায়ের মতো ভালো না বাসলে আর কে এই ভাষাকে ভালোবাসবে? আমরা মনে হয় বুঝেশুনে নিজের সঙ্গে নিজেই শত্রুতাসৃষ্টি করছি। আর ক্রমাগত নিজের পায়ে নিজেই কুড়াল মারছি!

বাংলাদেশের সংবিধান বাংলা ও ইংরেজি উভয় ভাষায় রচিত। এতে কোনো সমস্যা নাই। আর এভাবে, আগে বাংলায় রায় দিতে হবে, রায় লিখতে হবে, আর রায় কার্যকর করতে হবে। তারপর ইংরেজি বিবেচনা করতে হবে। আর ধীরে-ধীরে ইংরেজিতে রায় লিখতে হবে। এব্যাপারে কোনো গড়িমসি করলে চলবে না। কিন্তু আগে বাংলাভাষায় রায় লিখে খুব দ্রুত রায় কার্যকর করতে হবে। আর বাংলার চেয়ে কোনো কার্যকরী ভাষা এই পৃথিবীতে নাই।

আমাদের এযাবৎকালের বাঙালির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, যখনই আমরা বাংলাভাষাকে ধারণ করে অগ্রসর হতে চাই, তখনই একটা বাধার দেওয়াল তৈরি হতে থাকে।
আর এরজন্য একমাত্র দায়ী আমাদের দুর্বল মানসিকতা। আমরা শুধু মুখে-মুখে এখন ভাষাকে ভালোবাসি। আমাদের মৌখিকপ্রেম এতো গভীর যে, বাস্তবে তা আর খুঁজে পাওয়া যায় না। আসলে, বাংলাভাষা সর্বস্তরে চালু করার প্রসঙ্গটি উত্থাপিত হলেই চারদিক থেকে অমনি শুরু হয়ে যায় বাংলা কায়েমের বিপক্ষে যুক্তিউপস্থাপন। অথচ, এগুলো কোনো প্রকার বাঙালিয়ানা নয়। বরং এগুলো হচ্ছে পরিকল্পিত দুরভিসন্ধি, আর পাকিস্তানীভাবধারা দ্বারা তাড়িত চিন্তাভাবনা বা বিকৃত মানসিকতা। আর এই বিকৃত মানসিকতা আমাদের অতিদ্রুত দূর করতে হবে। আর সবসময় বাংলার পক্ষেই কথা বলতে হবে। আর বাইরে লোকদেখানোর জন্য পরোক্ষভাবে বাংলার পক্ষে থেকে আর ভিতরে-ভিতরে সবসময় প্রত্যক্ষভাবে বাংলার বিপক্ষে অবস্থান নিয়ে সমাজ-রাষ্ট্রে প্রচলিত ‘বাংলা-প্রেম-নাটক’ তাড়াতাড়ি বিসর্জন দিতে হবে। আর সমগ্র জাতিকে আজ এই বিকৃত মানসিকতা থেকে বের করে আনতে হবে। আর এই উদ্যোগ শাসকবর্গকেই নিতে হবে।

আমরা জানি, আমাদের দেশে একশ্রেণীর উচ্চবিত্তবান সবসময় বাংলাভাষার বিরুদ্ধে। কিন্তু এদের আর কেন প্রশ্রয় দেওয়া হবে? আমাদের জাতিসত্তার বিকাশেই বাংলাভাষাকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে হবে।
জয় হোক আমাদের বাংলাভাষার।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×