
ধর্ষণকারী কুকুরগুলো
সাইয়িদ রফিকুল হক
ধর্ষণকারী কুকুরগুলো
শুয়ে আছে কোথায়?
এবার আগুন ধরিয়ে দাও
ওই জারজদের আস্তানায়।
ধর্ষণকারী-জারজেরা
বেড়ে গেছে এখন বেশি,
বাংলাদেশে ফুলায় কেন
ওরা এতো হিংস্র-পেশী?
ধর্ষক-কুকুর দেখামাত্র
দাও না কষে জুতার বাড়ি,
জারজগুলো দেশটা ছেড়ে
জাহান্নামে জমাবে পাড়ি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
জেগে ওঠো মানুষজাতি
সাইয়িদ রফিকুল হক
দুনিয়াতে ক্ষেপে গেছে ধর্ষণকারী,
ধরো ওদের আর নয় ছাড়াছাড়ি।
সমাজ-রাষ্ট্রের শত্রু ধর্ষক-পামর,
স্বাধীন দেশে ওরাই এখন হাঙ্গর।
হায়না-হাঙ্গর বেড়ে গেছে দেশে,
খুনিরা এখন ঘুরছে বীরের বেশে!
জেগে ওঠো বিশ্বভূমির মানুষজাতি,
বন্ধ হবে শয়তানদের মাতামাতি।
ধর্ষক-লম্পট মানুষ কখনও হয় না,
ধর্ষক-লম্পট দেশের কথা কয় না।
এবার ওদের ধরতে হবে শক্তহাতে,
সব জারজের ফাঁসি হয় যাতে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


