somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

তুমি খুব ভালো নেতা

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তুমি খুব ভালো নেতা
সাইয়িদ রফিকুল হক

তুমি খুব ভালো নেতা!
একবছরে রাজনীতি করে
সরকারি-গম লোপাট করেছো
কমপক্ষে সাড়ে তিনশ’ মণ!
আর সরকারি কাজের চাউলগুলো
কালোবাজারে বিক্রি করেছো চুপিসারে!

তুমি খুব ভালো নেতা,
কে আছে আর তোমার মতো?
মাত্র একবছরে তোমার শনের ঘর
হয়ে গেছে চারতলা বিল্ডিং!
আরও দুইতলার কাজ আছে বাকী,
হয়ে যাবে, হয়ে যাবে সবই সময়মতো,
জনগণের সেবার জন্য আগে ঠিকঠাক করে নিচ্ছো
নিজের বাড়িঘর, আর বিস্তৃত করছো বাড়ির সীমানা!
আমরা সাধারণ মানুষ হলেও এখন বুঝতে পারছি:
আলাদীনের আশ্চর্য-প্রদীপ এসে গেছে তোমার হাতে!

তুমি খুব ভালো নেতা,
কে আছে আর তোমার মতো?
বাপ-দাদার শনের ঘরকে বানিয়েছো
মাত্র একটি বছরের সাধনায় চারতলা বিল্ডিং!
আরও আছে তোমার নিজের নামে তিনটি ফ্ল্যাট!
দেশের সেবক তুমি! আর দেশসেবা করতে গেলে
এসব তোমার নামেই রাখতে হবে,
আর ভক্ষক হলেও জনগণের রক্ষক তুমি!

তুমি এখন সবেমাত্র পার্টির ইউনিয়ন পর্যায়ের
একটা সহসভাপতি,
আর তাইতে তোমার এই স্ফীতি!
আর তুমি যেদিন ইউনিয়নের সভাপতি হবে
কিংবা উপজেলার সাধারণ সম্পাদক,
সেদিন হয়তো তুমি দখল করে নেবে
একটি আস্ত-গ্রাম!
আর হাঙ্গরের মতো গ্রাস করবে সবকিছু,
তোমরা এখন জীবন্ত-কুমীর হয়ে উঠছো,
তবু তুমি খুব ভালো নেতা!

তুমি খুব ভালো নেতা,
তোমার নাম শুনলে ভয়ে কাঁপে
অষ্টাদশী-কিশোরী-তরুণী-যুবতী,
আরও কাঁপে এই বাংলার পদ্মা, মেঘনা, যমুনা,
আর শীতলক্ষ্যা-সহ ঢাকার বুড়িগঙ্গা!
এরা সবসময় ভয়ে তটস্থ হয়ে থাকে,
কখনও যেন তুমি ওদের দখল করে নেবে,
নদী-নালা, খাল-বিল তো তোমাদের পৈতৃক সম্পত্তি,
তোমাদের উত্থান বুঝি নদী থেকে মানুষখেকো কুমীরের মতো।
তুমি এখন নদীদখলকারী-ভূমিদস্যু!
আর তোমার বুকের পাটা খুব বেশি
তাই, তুমি এযাবৎ মানুষখুন করেছো দুই-তিনটা!
আর তোমার হাতে আছে সবসময় অস্ত্রশস্ত্র,
আর সেই ভয়ানক অস্ত্রের জোরে
তুমি নিজগ্রামের সবচেয়ে নিরীহ-ভূমিহীন
আর চিরঅভাবী সাদেক-কামলার
একটিমাত্র সম্বল-অবলম্বন:
একখানি ছোট্ট ভিটেমাটি ভালোবেসে কেড়ে নিয়েছো!
তুমি মানুষকে খুব ভালোবাসতে জানো!
আর তুমি স্কুলের জমি,
স্কুল-কলেজের পুকুরগুলো
লিজ নেওয়ার নামে
নিজের নামে গড়ে তুলেছো বিশাল এক খামারবাড়ি!
আর আস্তে-আস্তে একদিন তুমি
এই স্বাধীন বাংলার ঘুষখোর সাবরেজিস্টার, কানুনগো,
তহশীলদারদের হাত করে একদিন সকালে
সব লিখে নিবে তোমার নিজের নামে,
আর তোমার পকেটে থাকে এমন কত জ্যান্ত এসি-ল্যান্ড!
তুমি খুব ভালো নেতা,
আর তাই, সমানে চলছে তোমার দেশসেবা!
মহাসুখে বেঁচে থাকো তোমরা,
না-না, আমি না বললেও
এই দেশে তোমরা বেঁচে থাকবে বহাল তবিয়তে,
আর তোমাদের নামে হবে জয়ধ্বনি প্রতিনিয়ত!
কারণ, তোমরাই তো এই বাংলার একমাত্র ভবিষ্যৎ।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/০৪/২০১৬

সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×