somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

বেগুনের দাম কমেছে! মানুষের বিবেক কি একটু জাগছে?

১২ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেগুনের দাম কমেছে! মানুষের বিবেক কি একটু জাগছে?
সাইয়িদ রফিকুল হক

পবিত্র রমজান-মাস এলে একশ্রেণীর মানুষ একেবারে পাগল হয়ে যায়। আর তাদের ভাবখানা দেখে মনে হয়: তারা যেন এইমাত্র কোনো পাগলাগারদ থেকে ছাড়া পেয়েছে! হ্যাঁ, তা-ই মনে হয়। আর এরা দেশের একশ্রেণীর নীরবঘাতক ও অসৎ ব্যবসায়ীগোষ্ঠী। এরা সারাবছর সীমাহীন দুই-নাম্বারির মাধ্যমে তাদের স্বার্থজালবিস্তারের ব্যবসায়িক কর্মকাণ্ড চালাতে থাকে। আর সবকিছুতে ভেজাল মিশাতে থাকে। পশুর মতো হিতাহিতজ্ঞানশূন্য হয়ে মানবদেহের জন্য চরম ক্ষতিকর ফরমালিন ও কার্বাইড যেকোনো খাদ্রদ্রব্যে মেশায়। আর রমজান-মাস এলে এদের পাগলামি আরও বেড়ে যায়। শুনেছি, পাগল নাকি চৈত্র-মাসে বেশি গরম হয়ে যায়। আর আমাদের দেশের এই ‘জাতে মাতাল আর তালে ঠিক পাগলশ্রেণী’ পবিত্র রমজান-মাসে পাগলের সর্বনিম্নস্তরে পৌঁছে একেবারে দিগম্বরপাগল হয়ে যায়। এরাই কুপরিকল্পিতভাবে সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগে ফেলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি করে—ছিনতাইকারীর মতো মানুষের অর্থ-ছিনিয়ে নেয়।


এই বৎসরও তাদের সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তারপরও গতকাল ও আজ আমাদের এলাকার বাজার ঘুরে দেখলাম বেগুনের দাম আগের চেয়ে কমেছে। এখন কিছুটা স্বাভাবিক দামে ফিরেছে। আর দাম কমেছে শশারও! এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। আমরা মিরপুর এলাকার একটা জোনে বসবাস করছি। এখানে, আজ ভালো-মানের ‘গোল-বেগুন’ কিনেছি ৩০ টাকা কেজিতে, আর ভালো-মানের ‘লম্বা-বেগুন’ও ৩০ টাকা।

দোকানিরা এখনও লেবুর দামটা ছাড়ছে না। তারপরও ভাবছি: মানুষের বিবেকজাগ্রত হচ্ছে নাকি?
এলাকার এক চাউল-ব্যবসায়ীকে বললাম: চাচা, ঘটনা কী? আমাদের এলাকায় বেগুনের দাম যে কমেছে! এ-তো বিরাট ব্যাপার!
তখন তিনি হেসে বললেন, “কমেছে কারণ আছে, ভ্রাম্যমাণ-আদালতের ভয়ে! এদিক দিয়ে ভ্রাম্যমাণ আদালত একটু ঘুরে গেছে আরকি! আর এদের আরও তৎপর হওয়া দরকার।”

মানুষের বিবেক এখনও জাগ্রত হয়নি। মুনাফালোভীরা এখনও অমানুষ ও পশুই রয়ে গেছে। তাই, পবিত্র রমজান-মাসে ধর্মপ্রাণ-মুসলমানদের জিম্মি করে তারা তাদের ফায়দা-লোটার কালোব্যবসা চালিয়ে যাচ্ছে। এদের প্রতিহত করার জন্য দেশে এখন প্রয়োজন শক্তিশালী, দক্ষ, চৌকস ও নিরপেক্ষ ‘বাজার-পর্যবেক্ষণ-টিম’। আর এদের একমাত্র কাজ হলো: দেশের অসৎ-ব্যবসায়ীদের বিবেকজাগ্রত না হলে জোর করে, প্রয়োজনে লাঠিপেটা করে এদের বিবেকজাগ্রত করতে হবে। দেশের মানুষ আজ ব্যবসায়ী-নামধারী এই পশুদের ঔদ্ধত্য ও আস্ফালন আর দেখতে চায় না।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১১/০৬/২০১৬
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×