
সবার জন্য হাসবো
সাইয়িদ রফিকুল হক
চোখের জলে ভাসবো নাকো—হাসবো তোমার সুখে,
সবার জন্য মুক্তমনে আনবো হাসি মুখে।
ভালোবাসার শপথ নিয়ে হিংসা যাবো ভুলে,
তোমার সুখে হাসবো বন্ধু আপন মুখটি তুলে।
ভয় করি না কারও নিন্দা চলবো সরলপথে,
ভালোবাসার স্বপ্নজয়ে চড়বো সোনার রথে।
নিজের কষ্ট, নিজের দুঃখ, রাখবো অনেক ঢেকে,
বিশ্বভুবন ছেড়ে যাবো হিংসা চেপে রেখে।
সবার জন্য হাসবো বন্ধু—মনটা অনেক খুলে,
মধুর হাসি দেখবে আমার—তোমার দুচোখ তুলে।
নিজের দুঃখ ভুলে গিয়ে হাসলে পরের সুখে,
বেহেশতেরই অনুপ শোভা দেখবে আপন মুখে।
সাইয়িদ রফিকুল হক
১৭/০১/২০২০
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




