
তবুও জেগে উঠবে
সাইয়িদ রফিকুল হক
ভাবি আজ নীরবে:
বেশ্যা হলে কত লাভ! কত পসার জমে!
চারপাশে থাকে কত শত শক্তিমান!
কবি হলে বিপদ!
ভাত জোটে না পেটে, বাঁচতে হয় কোনোমতে,
অনেক চেষ্টায় হয়তো জোটে আধখান চাকরি।
কবির দাম নেই!
কবি মিশে আছে ভূতলে, একেবারে মাটির বুকে,
কবিদের সবসময় মাটি ভালোবাসতে হয় যে!
কবিতা আজ মৃত!
চারিদিকে কবিতার নামে বেশ্যার সংলাপ,
আর লোক-বন্দনার কী যে এক লম্ফঝম্ফ!
পাঠক নেই আজ!
কবিকে শাণিত করার মতো খুঁজে পাই না পাঠক,
চারিদিকে দেখি সস্তা খাবারলোভী শকুন কত!
ভাবি আজ নীরবে:
তবুও জেগে উঠবে কিছু অভুক্ত প্রতিবাদী-আগুন,
একদিন তারা জ্বালিয়ে দিবে সব ভণ্ডের আস্তানা।
ছবি: গুগল থেকে সংগৃহীত
সাইয়িদ রফিকুল হক
০৮/০৭/২০২১
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




