
বুকের ভিতরে কালসাপ
সাইয়িদ রফিকুল হক
তোমার বুকে বেড়ে উঠছে কালসাপ
ধীরেসুস্থে তোমাকে খাবে একদিন গিলে!
বুকের মাঝে কখনো তুমি সাপ পুষবে না,
সাপ যে কোনো খেলনা নয়, তা কি বোঝো?
এ পৃথিবীতে খেলার কত জিনিস রয়েছে,
এসব ভুলে তুমি যে কেন পুষতে গেলে সাপ!
পৃথিবী আজ ভরে গিয়েছে বিষাক্ত সব সাপে,
মনের ভুলে মানবমনে বেড়ে উঠছে সাপ,
এত সাপের বিষের জ্বালা সইবে কেমনে?
মানবদেহ ছোট্ট অতি তা ভরে রেখো শুধু প্রেমে।
তোমার পাপে তোমার সাপে কাটে না যেন মানবে,
মানুষ হয়ে তবেই তুমি বেঁচে থাকবে এ পৃথিবীতে।
সাইয়িদ রফিকুল হক
১০/০৭/২০২১
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২১ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




