somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

ঠোঁটকাটা হয়ো না

২০ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঠোঁটকাটা হয়ো না
সাইয়িদ রফিকুল হক

ঠোঁটকাটা হয়ো না, ভালোবাসা পাবে না,
ঠোঁট বন্ধ রেখো, জামাইআদরটা
মিলবে সাথেসাথে! পাবে আরও কিছু!
বাহির-চোখ শুধু খোলা থাক তোমার,
বন্ধ করে রেখো ভিতর-চোখ দুটো
অভাব থাকবে না, পাবে অনেক সুখ।
নিজের কথা ভেবো, পরের দুঃখ থাক,
শুধু নিজেকে দেখো, চিরসুখে থাকবে!
লোকে যা-ই বলুক, তুমি থেকো নীরব।
লোকে বলতে পারে, মিচকে শয়তান!
তা বলুক না লোকে, তুমি থাকবে চুপ,
পুরস্কার আছে তোমার ভাগ্যেই,
অনেক সুখী হবে! তোমার নাম হবে!

পরের জন্য হে তুমি কেন কাঁদবে?
কাঁদার লোক আছে! তুমি শুধু হাসবে!
আর তালমেলাবে সবার সঙ্গেই, তুমিই হবে রাজা!
ভুল করে কখনো, সত্য বলবে না, ঠোঁট খুলবে না,
ওসবে এখন যে ভাত জোটে না আর!
সবাই চায় বোবা, আর চিরঅন্ধ, আর মুখবন্ধ!
খামাখা তুমি কেন এ রুগ্নসমাজে হবে ঠোঁটকাটাটা?
আর দেরি কোরো না, সোজা পথটা ধরো,
এখনই ধরো হে অভিজ্ঞ কাউকে,
তার হাত-পায়ের সেবা করতে থাকো,
মেরে ফেলো বিবেক, গলাটিপে মারবে!
তাকে আর কখনো জাগতে দিয়ো নাকো,
সে তোমার শত্রু, আপস করো শুধু,
সবার কোলে তুমি ঠাঁই পাবে বন্ধু!
ঠোঁটকাটা হয়ো না, হও আপসকামী,
সংসারজীবনে তুমিই চিরসুখী!
ভুলেও তুমি আর এ সুখ ছাড়বে না।


সাইয়িদ রফিকুল হক
১৯/০৭/২০২১
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২১ বিকাল ৫:০০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×