
ক্ষমতার দম্ভে
সাইয়িদ রফিকুল হক
হাতে ক্ষমতা থাকলে যে-কাউকে আজ
সদম্ভে বলাই যায় রাতের রাণী!
কিংবা গায়ের জোরে আরো কতকিছু।
ক্ষমতাবানরা এখন ভগবানের
প্রতিনিধি হয়েই রাজত্ব করছে!
এদের সঙ্গে লড়তে গেলে বিপদ
সাধারণের জন্য বিপদ যে আরো!
ক্ষমতার দম্ভ হিমালয়ের চেয়ে
আরো বেশি উঁচুতে স্থান পেয়েছে!
ক্ষমতাবানরা কেন যে এত স্থূল
আর উদার নৈতিক মনোভাব ভুলে
সাধারণ-ন্যায় ভুল করে বারেবারে!
আসলে জহুরী না-হলে চেনা যায় না
খাঁটি স্বর্ণ কিংবা আসল-নকল,
জহুরীর চোখ দরকার প্রশাসনে।
মানুষকে মানুষ মনে হয় না কারো
হাতে যদি এসে পড়ে হঠাৎ ক্ষমতা!
ক্ষমতা-দম্ভে মানুষ হয় অন্ধ।
ছবি: গুগল থেকে সংগৃহীত।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৮/২০২১
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


