গাড়িতে বসেই অপেক্ষা করছে মুনা। একশ
পর্যন্ত গুনবে। এর ভেতরে যদি সে না আসে
তাহলে চলে যাবে। ছেলেটি দেখতে কেমন
হতে পারে? মাথা ভর্তি খসখসে চুল,
অযত্ন ঠোঁট। ভাবতেই ভাল লাগছে। মুনা
সিগারেট আনিয়ে রেখেছে। ছেলেটিকে
ভরকে দেয়ার জন্য সে সিগারেট খাবে।
একটা হলুদ ট্রাক এসে থামল।
ড্রাইভার পানের ফিক ফেলতে ফেলতে
বলল ‘ আপা আমি মুতালেব বলছি। আপনে
ভাল আছেন?’
নয় মাত্রার ভূমিকম্প শুরু। সে কিছু বুঝে
উঠতে পারছেনা। কিছুদিন আগে হঠাৎ রাত
দুটা বাজে যে ফোনটি এসেছিল সে এরকম
বিচ্ছিরি করে নাক ঝারতে পারেনা।
‘নাম্বার কোথায় পেয়েছিলেন?’
‘ট্রেনের বাথরুমে’
‘মানে কী?’
‘মানুষ পায়খানা করবে আর আপনাকে
ফোন করবে। এদের বেবস্থা ভাল।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




