ক্রেডিট কার্ড জালিয়ািত হইতে সাবধান
১০ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গ্রেফতারকালে তাদের কাছ থেকে ল্যাপটপ, আইফোন, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। ডিবির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মসিউর রহমান জানান, হোমটেক্স নামের একটি বহুজাতিক কোম্পানির কান্ট্রি ম্যানেজার সুইডিস নাগরিক ব্রুনহিল্ট ডেসক্যামপ্স ডাক বিভাগের মাধ্যমে ২৬ লাখ টাকা মূল্যমানের একটি ক্রেডিট কার্ড বাংলাদেশে পাঠান। কিন্তু পরে এটি পাননি। তবে কিছুদিন খোঁজাখুঁজির পর জানা গেল, এ কার্ড থেকে ২০০৬ সালের ২৬ মে থেকে ৭ জুনের মধ্যে টাকা তোলা হয়েছে। এ ঘটনায় তিনি সে সময় গুলশান থানায় একটি মামলা করেন। মসিউর আরো জানান, এ মামলার তদন্ত করতে গিয়ে তারা জানতে পারেন, ডাক বিভাগের কর্মচারীদের সহায়তায় প্রতারক চক্র ক্রেডিট কার্ড সংগ্রহ করে টাকা তুলে নেয়। বরিশালের উজিরপুর এলাকা থেকে গত ৭ ডিসেম্বর এ চক্রের মূল হোতা দাদা ভাইকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে টানা অভিযান চালিয়ে অন্যদের গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও উজিরপুর থানায় কমপক্ষে পাঁচটি মামলা রয়েছে। সূত্র : আমাদের সময়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২

অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন