somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওজোন স্তর সম্পর্কে কতটুকু জানি ?

৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমন্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে। এই স্তর থাকে প্রধানতঃ স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে, যা ভূপৃষ্ঠ থেকে কমবেশি ২০-৩০ কিমি উপরে অবস্থিত। এই স্তরের পুরুত্ব স্থানভেদে এবং মৌসুমভেদে কমবেশি হয়।
ফরাসী পদার্থবিদ চার্লস ফ্যব্রি এবং হেনরি বুইসন ১৯৩০ সালে ওজোন স্তর আবিষ্কার করেন। পরবর্তীতে ব্রিটিশ আবহাওয়াবিদ জি এম বি ডবসন ওজোনস্তর নিয়ে বিস্তর গবেষণা করেন। ১৯২৮ সাল থেকে ১৯৫৮ সালের মধ্যে তিনি ওজোন পর্যবেক্ষণ স্টেশনসমূহের একটি নেটওয়ার্ক তৈরি করেন
ওজোনস্তরে ওজোনের ঘনত্ব খুবই কম হলেও জীবনের জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ। সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনী রশ্মি এটি শোষণ করে নেয়।

ওজোন স্তরে নতুন করে ফুটো

পৃথিবীর ওজোন স্তরে ছিদ্র খুঁজে পাওয়ার ঘটনাটা অনেকেরই হয়তো মনে আছে – সেটা ১৯৮০র দশকের ঘটনা ছিল, এবং তারপর হয়তো সেটা সামলে নেওয়া গেছে বলেই অনেকের ধারণা। কিন্তু সম্প্রতি জানা গেছে, সেই ফুটো পুরোপুরি মেরামত হয়নি এবং এর ফল হয়তো ভুগতে হবে সারা পৃথিবীকেই।
১৯৮৫র মে মাসে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিজ্ঞানীরা প্রথম সতর্ক করে দিয়ে বলেছিলেন, মেরু অঞ্চলের ওপরকার ওজোন স্তর ক্রমশ হারিয়ে যাচ্ছে – আর এর ফলে সূর্যের ক্ষতিকর আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মির পৃথিবীতে আসা ঠেকানো যাচ্ছে না।
সেই বিজ্ঞানীদের দলে ছিলেন জো ফার্লন, সে সময় তারা জানিয়েছিলেন মাত্র কয়েক মাসের মধ্যে অ্যান্টার্কটিকার ওপরের ওজোন স্তর দুই-তৃতীয়াংশ হারিয়ে গেছে – এবং এই বিপদটাকে গুরুত্ব দিতেই হবে।
ওজোন স্তর না-থাকলে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছবে – যা থেকে হতে পারে ত্বকের ক্যান্সার, ঘটতে পারে ফসলের ব্যাপক ক্ষতি আর মারা যেতে পারে সামুদ্রিক প্রাণীরা।
সেই জন্যই তখন, আজ থেকে ঠিক পঁচিশ বছর আগে সবদেশ একজোট হয়ে মন্ট্রিয়ল প্রোটোকলে সই করেছিল, যাতে নিষিদ্ধ করা হয়েছিল অ্যারোসল স্প্রে বা ফ্রিজে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বনের ব্যবহার। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি, ফুটোটাও ঢাকা যায়নি।
আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিম অ্যান্ডারসন সম্প্রতি সায়েন্স সাময়িকীতে প্রকাশিত তার গবেষণাপত্রে বলেছেন – পৃথিবীর ওপরের ওজোন স্তর আবারও আক্রান্ত, এবং এবারে সেটা শুধু মেরু অঞ্চলেই সীমাবদ্ধ নয়।
এতকাল যেটা ভাবা হয়েছিল যে ওজোন স্তরে ছিদ্র দৈরি হওয়ার সঙ্গে জলবায়ু পরিবর্তনের অন্তত কোনও সম্পর্ক নেই, বিজ্ঞানীদের নতুন গবেষণায় দেখা যাচ্ছে সেটাও ঠিক নয়।
যদিও তারা শুধু উত্তর আমেরিকার বায়ুমন্ডলেই গবেষণা চালিয়েছেন, পৃথিবীর অন্যত্রও যে একই জিনিস ঘটছে না তেমনটা মনে করার কোনও কারণ নেই।
আর যেমনটা তাঁরা বলছেন - ওজোন স্তরে এই ফুটোর কারণ যদি হয় জলবায়ু পরিবর্তন – তাহলে গতবারের মতো শুধু সিএফসি নিষিদ্ধ করলেই হবে না, এর সমাধানটাও হবে অনেক কঠিন!

তথ্যসূত্র

১) Science: Ozone Basics. 2007-01-29.
২) Sei John H.; Pandis, Spyros N. (1998). Atmospheric Chemistry and Physics: From Air Pollution to Climate Change. John Wiley and Sons, Inc. ISBN 0-471-17816-0.
৩) http://news39.net/news/110918004

সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×