জনাব আনিসুল হক প্রথম আলো পত্রিকায় "নিউটনের চতুর্থ সূত্র" শিরোনামে চমৎকার এক লেখা উপহার দিয়েছেন ।
তিনি লিখেছেন, "নিউটনের চতুর্থ সূত্রটি অনেক আগেই আবিষ্কৃত ছিল, সম্প্রতি সেটি মান্য করা হচ্ছে। সূত্রটি হলো, একজন মানুষের জনপ্রিয়তা টেলিভিশনের মাইক্রোফোনের সামনে উচ্চারিত তাঁর কথামালার বিপরীত আনুপাতিক। অর্থাৎ যিনি যত বেশি কথা বলবেন, তাঁর জনপ্রিয়তা তত কমবে। এটা শত শত বছর আগেই আবিষ্কৃত হয়েছে। এ কারণেই লোকে বলে, নীরবতা হীরন্ময়। বলা হয়ে থাকে, তোমাকে দুটো কান আর একটা মাত্র মুখ দেওয়া হয়েছে। দু কান দিয়ে তুমি বেশি শুনবে, একটা মুখ দিয়ে তুমি খাবে, থুতু ফেলবে, হাসবে, কাঁদবে এবং মাঝেমধ্যে কথা বলবে। . . . . . .. . . .. . . .. . . . . .. . . . . ."
আমার যতটুকু জানা তা হলো টেলিভিশন আবিষ্কার হয়েছে বিজ্ঞানী নিউটন মারা যাবার অনেক অনেক পরে । তাই নিউটন এর সূত্র না বলাই ভাল ।
যেহেতু আইনস্টাইন এখনো অপ্রতিদ্বন্দ্বী বিজ্ঞানী, তাই এ সূত্র তারই হওয়া উচিত । তাতেই গ্রহণযোগ্যতা পাবে ।
লেখক বুয়েটের ছাত্র ছিলেন । তাই লেখকের নিকট হতে বিজ্ঞানীদের জীবনী সম্পর্কে সঠিক তথ্য আমরা কামনা করি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

