somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির সুযোগ কাজে লাগিয়ে অন্তত ১৩ লাখ ২০ হাজার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা। এসব অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়াই যে কেউ প্রবেশ করতে করতে সক্ষম হয়। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গুগলে সার্চ করলেই প্রতিটি আইডির প্রোফাইল লিংক এসে হাজির হয়। এসব লিংকে ক্লিক করা মাত্র কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়াই সরাসরি আইডির যাবতীয় গোপন তথ্য [ স্ট্যাটাস, হাল নাগাদ তথ্য] উন্মুক্ত হয়ে পড়ে। হ্যাকারদের একটি ওয়বেসাইটে সর্বপ্রথম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক সম্পর্কিত তথ্য প্রকাশিত হয়। জানা গেছে, হ্যাকিংয়ের ঘটনায় চীন এবং রাশিয়ার ব্যবহারকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাকিংয়ের বিষয়টি ফাঁস হওয়ার পর টনক নড়ে ফেসবুক কর্তৃপক্ষের। ত্রুটির দায় স্বীকার করে দ্রুত হ্যাক হওয়া অ্যাকাউন্ট উদ্ধার এবং নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। ফেসবুকের পক্ষ থেকে নিরাপত্তা প্রকৌশলী ম্যাট জোন্স জানান, ব্যবহারকারীদের ফাঁদে ফেলার জন্য আকর্ষণীয় বিজ্ঞাপনের বিশেষ লিংক সংবলিত বার্তা পাঠায় হ্যাকাররা। যারা লিংকটি নূ্যনতম একবার খুলে দেখেছেন তাদের আইডিই হ্যাকিংয়ের শিকার হয়েছে। তবে ফেসবুকের নিরাপত্তা প্রকৌশলীদের বিচক্ষণতায় সমস্যাটি দ্রুত সম্পূর্ণ সমাধান হয়েছে বলে জানা গেছে। তবে ফেসবুক কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত লিংকে প্রবেশে ব্যবহারকারীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।
আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি নিরাপদ?
আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি নিরাপদ? তা জানার জন্য প্রথমে http://goo.gl/J2UPB ঠিকানায় যান। সেখানে গেলেই বুঝতে পারবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের বর্তমান নিরাপত্তাব্যবস্থা কতটুকু। নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর জন্য সেখানে তিনটি স্টেপ আছে। পদ্ধতি-১: এখানে একাধিক ই-মেইল আইডি যোগ করুন। তারপর Next-এ ক্লিক করুন। পদ্ধতি-২: এখানে আপনার মোবাইল নম্বর যোগ করুন। আবার Next-এ ক্লিক করুন। স্টেপ-৩: এখানে নিরাপত্তার প্রশ্ন যোগ করুন। এখন ওপরে ডান পাশে Home-এর পাশে অ্যারোতে ক্লিক করে Account Settings-এ ক্লিক করুন বা সরাসরি http://www.facebook.com/settings?ref=mb ঠিকানায় যান। এখন বাম পাশ থেকে Security-তে ক্লিক করুন। Login notifications-এর ডানপাশ থেকে edit-এ ক্লিক করুন। এখন টেক্সবক্স দুটিতে টিক চিহ্ন দিয়ে Save Changes-এ ক্লিক করুন। এখন ফেসবুক লগআউট করে আবার ফেসবুকে লগইন করুন। দেখবেন Name New Device নামে একটি পেইজ এসেছে। সেখানে Device name বক্সে কোনো নাম লিখে Save Device-এ ক্লিক করুন। এখন থেকে প্রত্যেকবার আপনার ফেসবুক আইডিতে লগইন করার সময় আপনার ই-মেইল ঠিকানায় এবং মোবাইল নম্বরে একটি মেসেজ যাবে এবং তাতে লেখা থাকবে কখন, কী নাম দিয়ে, কোন আইপি ঠিকানা থেকে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করা হয়েছে।
আপনি যদি এই নাম দিয়ে এই সময় প্রবেশ না করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। মনে রাখবেন, হ্যাকাররা প্রথমে ই-মেইল আইডি হ্যাকিং করার চেষ্টা করে। ই-মেইল আইডি হ্যাকিং করতে পারলে খুব সহজে ফেসবুক আইডিও নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। ওপরের পন্থাগুলো অবলম্বন করলে আপনার ফেসবুক আইডি হ্যাকিং হলেও পুনরুদ্ধার করতে পারবেন। এমনকি আপনার সব কটি ই-মেইল আইডি হ্যাকিং হলেও বা আপনার ফেসবুকের ই-মেইল আইডি পরিবর্তন করে ফেললেও মোবাইল নম্বর নিয়ে তা পুনরুদ্ধার করতে পারবেন।

জাল অ্যাকাউন্ট মুছে দিচ্ছে ফেসবুক
এবারে দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে ফেসবুক জাল অ্যাকাউন্ট মুছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। সঙ্গে লাইক এবং ইউজার অ্যাকাউন্টের সাজানো তথ্যও শনাক্ত করা হচ্ছে। তবে ধারাবাহিকভাবে এ কাজ করা হচ্ছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, গত মাসে সামাজিক এ নেটওয়ার্ক মাধ্যম জাল অ্যাকাউন্ট, লাইক এবং সব ধরনের বিনিময় তথ্য মুছে ফেলার কথা প্রত্যয় ব্যক্ত করেছিল। এরই মধ্যে ফেসবুক এ কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছে।

এ মুহূর্তে অনেক জাল ফেসবুক গ্রাহকই তাদের অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারছেন। এখন থেকে যে কেউ অন্য কারো ভুঁয়া অ্যাকাউন্ট খুলতে পারবে না বলেও ফেসবুক সূত্রে সাফ জানিয়ে দেওয়া হয়।

বিশ্বব্যাপী ভুঁয়া অ্যাকাউন্টের ফাঁদ পেতে বিপণন এবং ব্যক্তিতথ্য প্রচারকে অনৈতিক কার্যক্রম বলে অভিযোগ আসতে থাকে। এরই ভিত্তিতে ফেসবুক এর সত্যতা খুঁজে পায়। অবশেষে সমালোচনার তোপে এসব অ্যাকাউন্ট চিহ্নিত করে কার্যকর কৌশল নিতে কাজ শুরু করে ফেসবুক।

তথ্যসূত্র :

১) Click This Link
২) Click This Link
৩) Click This Link

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×