দেশে এক শক্তিশালী পশু রাজত্ব করছে, এই পশুর নাম গণমাধ্যম।এই পশুর এতই শক্তি যার সামনে বহু রথী মহারথী মাথা নত করতে বাধ্য হয়েছে।এই গণমাধ্যম হতে পারত সাধারন নিরিহ মানুষের প্রকৃত বন্ধু হতে পারত পথ প্রদর্শক হতে পারত সত্যি জানার মাধ্যম কিন্তু না তাঁরা তাঁদের স্বেচ্ছাচারিতা, খামখেয়ালীপনা, উদাসিনতা, মিথ্যা, আংশিক সত্য, প্রতারনা, প্ররোচনা দ্বারা মানুষ কে পথ ভ্রষ্ট ভুল তথ্য উস্কানি হানাহানিতে লিপ্ত করার গুরু দায়িত্ব নিয়েছে।
বেশ কিছুদিন আগে বিভিন্ন টিভি চ্যানেল গুলোতে খুব গুরুত্তের সাথে শাহাবাগ আন্দোলনে অবস্থিত ভ্রাম্যমাণ হাগাখানা মুতাখানা নিয়ে ৫ থেকে ১০ মিনিটের অতি নান্দনিক দৃষ্টি মধুর প্রতিবেদন পেশ করলো অথচ এই এক সপ্তাহ ধরে যখন বহু মানুষ মরল তাঁদের স্বজন পারিবারিক লোকজনের ২ মিনিটের ছোট সাক্ষাতকার এই টিভি চ্যানেল গুলোতে প্রচার করা হল না।বরঞ্চ নিরীহ সাধারন মানুষের গায়ে জামাত শিবিরের তকমা লাগিয়ে টিভি চ্যানেল সংবাদ পত্র তাঁদের নৈতিক দায়িত্ব পালনে নিরীহ অসহায় সাধারন এই মানুষ গুলোকে চটজলদি দাফন করলো।
এই কয়দিনে কয়জন মারা গেছে তাঁদের কয়জন আইন রক্ষাকারী বাহিনির সদস্য কয়জন জামাত শিবির কয়জন হামলাকারী কয়জন নিরীহ অসহায় সাধারন মানুষ তাঁর প্রকৃত প্রতিবেদন এই গণমাধ্যম প্রকাশ করেনি।
সাধারন মানুষের জীবনের কোন দাম নেই, মানুষের জীবনের চাইতে ভ্রাম্যমাণ হাগাখানা মুতাখানা অনেক দামি তাই এর প্রচারনা উপকারিতা কার্যকারিতা যেভাবে জানানো ও দেখানো হয় তাঁর তুলনায় স্বজন হারা পরিবারের কারো কথা সেভাবে জানানো হয় না।
মানুষের রক্তে হাত রঙ্গিত হবে, জামা নষ্ট হবে আরে হাগাখানা মুতাখানা গসলখানা আছে না।সাধারন মানুষের জীবনের চাইতে এই হাগাখানা মুতাখানা অনেক দামি, হাগাখানা মুতাখানার অনেক চাহিদা অনেক উপকারিতা।
অনেক প্রশ্ন জমে, অনেক কথা জমে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু হাগাখানা মুতাখানা আমাকে ফ্ল্যাশ করতে শিখিয়েছে আমি ফ্ল্যাশ করে ভার মুক্ত হই দায়মুক্ত হই আমি মানসিক যন্ত্রণা মুক্ত হই।
অবশেষে একটা কথাই বলবো "জয় হাগাখানা মুতাখানা" সাধারন মানুষের প্রকৃত মৃত্যু বার্তার চাইতে তাঁদের প্রতি শোক জানানোর চাইতে তাঁদের আসল পরিচয় জানার চাইতে তোমার জয় বলা অনেক সহজ "জয় হাগাখানা মুতাখানা"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

