বুড়িগঙ্গার পানি দূষণ
আমারা আমাদের সর্বনাশ করে চলেছি। পানির প্রাকৃতিক উৎসগুলোকে আমরা এমনভাবে দূষিত করে ফেলছি যে, এমন একটা সময় আসবে, যখন বাঙালি জাতির কান্না ছাড়া আর কিছুই করা থাকবে না। বুড়িগঙ্গা একসময় ঢাকার গর্ব ছিলো। অথচ এখন এই গর্বের নদীটি দূষিত হয়ে এমন পর্যায়ে পৌছেছে যে, দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিয়ে নৌকা পাড়ি দিতে হয়। এ ছবিগুলো আমি গত 24 জানুয়ারি 2013 তারিখে তুলেছি। আমার সাথে আমার সহকর্মী আরিফ উদ্দিন হান্নানও ছিলেন। ছবিগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখুন, কেমন কালছে রং ধারণ করেছে বুড়িগঙ্গার পানি। কী বিশ্রী গন্ধ, এখানে। এর আগে আমি বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর করুণ দশার উপর একটি প্রবন্ধ লিখি “বঙ্গের নদী খাদক বনাম প্রতিবেশি মাসতুতু দাদাগণ” শিরোনামে। প্রবন্ধটি পাক্ষিক সময়ের বিবর্তনসহ কটি পত্রিকায় ছাপা হয়। শুধু আমিই না, বাংলাদেশের নদ-নদীর করুণ দশা দেখে অনেক সাংবাদিক বন্ধু নিয়মিত লিখে চলেছেন। কিন্তু বন্ধ হচ্ছে না নদী দখল, নদী দূষণ। এসব থেকে যদি এখুনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না যায়, তবে বাংলাদেশের সমস্ত নদ-নদী একসময় আর থাকবে না। মরুভূমি হয়ে যাবে বাংলাদেশ। নদী দখল ও দূষণ রোধে দরকার ব্যাপক গণসচেতনতা। তবে সরকার কিছু বিধি নিষেধ আরোপ করতে পারে, যেগুলো প্রত্যেকেই বাধ্যতামূলকভাবে মেনে চলবে। তার মধ্যে:
১. সর্ব অবস্থায় নদীর জমি দখল করা থেকে বিরত থাকতে হবে।
২. মিল কারখানার কোন বর্জ যেন নদীতে না ফেলা হয়।
৩. নদীর তীরে গড়ে উঠা সব ধরনের অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলতে হবে।
৪. সামনের বর্ষা মৌসমে নদীগুলোকে ড্রেজিং করে পুণরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।