ফটাটিং ফট্টাস
তৈয়ব খান
দুইদলে ফাটাফাটি ফাটচ্ছে ফাটাবাঁশ
গাধা আমজনতা দেখে রাজনীতি চাষ।
বিচারের তালগাছ মালিকানা তুল্যে
কেউ করে বাবা দাবী কেউ স্বামী মূল্যে
মাঝখানে তালগাছ একপায়ে দাঁড়িয়ে
হু হু কাঁদে দিনভর বিবেকটা নাড়িয়ে
আব্দুললীগ আর বিয়াইন পার্টি
নিজেরাই জানে না কতোখানি ডার্টি
দেশটাকে ভাগাভাগি অঙ্কের খেলাতে
দুই দলই চৌকষ তত্ত্বটা গেলাতে।
তত্ত্ব নিয়ে গোল; তত্ত্বাবধায়ক!
থু ওয়াক রাম ছিছি আর কতো বকবক!
বকে মরে সুশীলেরা; কুশীলেরা যেই-সেই
ভোগে মরে নাগরিক, ওরা নাচে তাতা থৈ।
কিছু হলে হরতাল,ভাঙ গাড়ি; ভাংচুর
ইতিহাস একই থাকে; কণ্ঠেও একই সুর।
অতীতটা টেনে এনে অকারণ পিছু ধায়
আগামীর পথটা বারবার পিছলায়।
এভাবেই চলে যদি কপালে ফাটাবাঁশ
ফটাফট ফাটবে ফটাটিং ফট্টাস।
কাঁঠালতলা, মিরপুর, ঢাকা
২৫ জুন, ২০১৩
রাত: ২ টা।
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।