আগে উপজেলা পরে জাতীয় নির্বাচন
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
2008 সালের শেষে বা 2009 সালের শুরুতে সংসদ নির্বাচন হতে পারে। এর আগে 15 বছরের জঞ্জাল পরিষ্কার করা হবে। পদক্ষেপ নেয়া হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার, ভোটার আইডি কার্ড প্রদান, নির্বাচনকে সন্ত্রাস ও কালো টাকার প্রভাবমুক্ত করার। ঋণখেলাপি, কালো টাকার মালিক ও দুনর্ীতিবাজরা নির্বাচনে অংশ নিতে পারবে না।
জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পুনর্গঠিত নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনীর সহায়তায় ভোটার আইডি কার্ড প্রদান ও নির্বাচনী বিধি-ব্যবস্থার সংস্কার করার পর এ দুটি নির্বাচন সম্পন্ন করবে। স্থানীয় সরকার শক্তিশালী করার মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণের পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে এ দুটি নির্বাচন হবে টেস্ট কেস। এর মধ্য দিয়ে যাচাই-বাছাই হবে সবার জন্য সমান পরিবেশে অনুষ্ঠিত একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা। ভোটার আইডি কার্ড প্রদানসহ নির্বাচনী ব্যবস্থার সংস্কার সাধনে সময় লাগবে অন-ত এক বছর।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুন
হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।...
...বাকিটুকু পড়ুন
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে...
...বাকিটুকু পড়ুন
“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু...
...বাকিটুকু পড়ুন
যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি...
...বাকিটুকু পড়ুন