somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাদাভাই-ইউনূস ফর্মুলার 'কোয়ালিশন সরকার' আসছে?

১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর কোনো সংখ্যাগরিষ্ঠের সরকার নয়_ এবার রাজনীতির রহস্যপুরুষ সিরাজুল আলম খান দাদাভাই এবং শানত্দিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ফর্মুলার 'কোয়ালিশন সরকার' আসছে বাংলাদেশে। এমনটি আলোচনা করতে শুরু করেছে রাজনীতি, কূটনীতি ও অর্থনীতি ক্ষেত্রের তথ্যাভিজ্ঞ মহল। কোয়ালিশন সরকারের ক্ষেত্র প্রস'ত করার কাজ এরমধ্যেই শুরু হয়ে গেছে এবং চলবে বছরখানেক।
এই সরকারের প্রধান অংশীদারিত্ব গ্রহণের জন্য আনত্দর্জাতিক 'স্বার্থান্বেষী' মহল একটি তৃতীয় রাজনৈতিক শক্তি উত্থানের ইন্ধন জোগাচ্ছে। যার আনুষ্ঠানিক সূচনা শুধুমাত্র সময়ের ব্যাপার বলেই ভাবা হচ্ছে। যে কোয়ালিশন সরকার আসছে তার পেছনে অকুণ্ঠ সমর্থন থাকবে সাম্রাজ্যবাদী সরকার, দাতা সংস্থা ও বেসামরিক সংস্থার। এ নিয়ে চিনত্দিত হয়ে পড়েছে বড় বড় রাজনৈতিক দলের নীতিনির্ধারক মহল। কিন' জরুরি অবস্থা জারি থাকায় রাজনীতিকরা কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় আছেন।
দাদাভাই-ইউনূস প্রণীত কোয়ালিশন সরকারের ফর্মুলার মধ্যে রয়েছে সরকার হবে কেন্দ্রীয় ফেডারেল ব্যবস্থার। দ্বিকক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থা থাকবে। প্রধানমন্ত্রী হবে সংখ্যাগরিষ্ঠ এবং উপপ্রধানমন্ত্রী হবে সংখ্যালঘিষ্ঠ দল থেকে। প্রধানমন্ত্রী হবেন নির্বাহী প্রধান। জাতীয় সংসদে দলীয় ভিত্তিতে নির্বাচিত আনুপাতিক হারে সদস্য নিয়ে গঠিত হবে মন্ত্রিপরিষদ। দেশকে 7 অথবা 9টি প্রদেশে বিভক্ত করা হবে। উপজেলাভিত্তিক স্বশাসিত স্থানীয় সরকার থাকবে। নির্দলীয় ব্যক্তিকে আলোচনার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। সাংবিধানিক আদালত গঠন করা হবে। সরকারের মেয়াদ 5 বছরের নিচে নামিয়ে আনা হবে। মেয়াদ শেষে কোয়ালিশন সরকার রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত অনত্দর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব হসত্দানত্দর করবে। এ সরকারের অধীনে পরবর্তী জাতীয় নির্বাচন হবে।
দেশে একটি কোয়ালিশন সরকার গঠনের ক্ষেত্রে সিরাজুল আলম খানকে জড়িয়ে পত্রপত্রিকায় যে লেখালেখি হচ্ছে সে ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি আমাদের সময়কে বলেন, একাত্তরে বিদেশি শাসকদের তাড়ালেও তারা যে আইন ও বিধিতে দেশ শাসন করতো তা বদলানো হয়নি। যদিও নিজেদের উপযোগী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাই ছিল স্বাধীনতার মূলকথা। কিন' ঔপনিবেশিক শাসন কাঠামোর মধ্যে দেশীয় শাসকদের ক্ষমতায় বসিয়ে জনগণের জন্য এক ধরনের পরাধীনতা বা অভ্যনত্দরীণ ঔপনিবেশিকবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। এ থেকে বেরিয়ে আসতে এবং স্বাধীন দেশের উপযোগী ব্যবস্থাদি গড়ে তুলতে নতুন কিছু প্রয়োজন। সেজন্য নতুন প্রসত্দাবনা দিয়েছি।
সৌজন্যে ঃ আমাদের সময়

[link|http://www.dailyjanakantha.com/p1/html6|RbK
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:০৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিশুদের পর্যবেক্ষণ, শিশুদের ভালোবাসা

লিখেছেন খায়রুল আহসান, ২৬ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪৩


Two for joy!

আমার চার বছরের নাতনি আলিশবা আমাকে ব্রীদিং এক্সারসাইজ করতে দেখলে সে নিজেও শুরু করে। যতটা পারে, ততটা মনোযোগের সাথে অনুকরণ করতে চেষ্টা করে। আমি ওকে দেখলে কিছু... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮



ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ... ...বাকিটুকু পড়ুন

ISD মোবাইল, TNT ফোন।

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৮

২০০১ সালে কম মানুষের হাতেই মোবাইল ছিলো। মোবাইল ছিলো বড়লোকী পরিচয়। সে সময় সকল মোবাইল থেকে ইন্টারনেশন্যাল ফোন ও টেলিফোন থেকে কল আসার সুবিধা ছিলো না। মুষ্টিমেয় সিমের বিদেশ থেকে... ...বাকিটুকু পড়ুন

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

×