হবু বিসিএস ক্যাডারদের লাইভ এক্সসন দেখছি চারুকলার ময়ূর ভাস্কর্য দাও দাও করে জ্বলছে , একাত্তর টিভির সাংবাদিক পেটানো এই সব মেধাবি সামনে দেশ চালাবে ।
দাবী হতে পারে কোটা প্রথা সংস্কারের। দাবী হতে পারে এটা যুগোপযোগী করার। দাবী হতে পারে কোটা প্রথায় অনিয়ম বন্ধের। কিন্তু কোনও সুস্থ মানুষ সবধরনের কোটা বন্ধের দাবী জানাতে পারে এটা ভাবতেই তো আমি অসুস্থ হয়ে পড়ছি!
মেধাও নাই, কোটাও নাই। তবুও জীবন চলতাছে। কোন ভাঙচুর করি না, স্লোগান দেই না - "মুক্তিযোদ্ধার গালে গালে জুতা মারো তালে তালে।" অনেক দিন পর একজন নীচু পর্যায় এর ৩৪-৪০ পাওয়া ছাত্র হিসেবে ভালো লাগতেছে। জীবন একরকম ভাব চলেই যাবে।
কোটা ব্যবস্থা নিয়ে অভিযোগ কিভাবে মুক্তিযোদ্ধার গালে জুতা মারার স্লোগান হইলো তা আমাদের বিসিএস ক্যাডার হবার জন্য পাড়াপাড়ি করা মধোবী রা বুঝতেছে ? তাদের আন্দোলনের ভিতর কারা ঢুকে স্লোগান দিচ্ছে সেটা যদি তারা না বোঝে, তবে এই মেধাবী দের দিয়ে জাতি কি করবে। এদের হাতে যাবে প্রশাসন ?
স্বধীনতার এত বছর পরও মুক্তিযোদ্ধা ভিক্ষা করে, হাত পেতে খায়। মুক্তিফৌজ এর কমান্ডার বিনা চিকিৎসায় মরতে দেখছি। অভিমান নিয়ে নিভৃতে বসবাস করতে দেখি মুক্তিযোদ্ধা দের। আজ তাদের গালে জুতা মারার স্লোগানের সাথে গলা মিলিয়ে মেধাবী বিসিএস ক্যাডার হবার ফতোয়া কে আম অস্বীকার করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


