somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দু-এক দিনের মধ্যে খুলতে পারে ফেসবুক

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফেসবুক, ভাইবার ও হোয়াটস অ্যাপের মত সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আগামী দু-এক দিনের মধ্যেই খুলে দিতে পারে বিটিআরসি।

এদিকে অফিসিয়ালি বন্ধ ঘোষণা করা হলেও বাস্তবে এর ব্যবহার বন্ধ করতে পারেনি এই নিয়ন্ত্রক সংস্থাটি।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন, এসব যোগাযোগের মাধ্যম খুলে দিতে সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন তারা। আর ইন্টারেনেটের গতি কমে যাওয়ার ব্যাপারে ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের দায়ী করেন তিনি।

কিন্তু বিটিআরসির চেয়ারম্যান জানান, অ্যাপস বন্ধ করলেও সংস্থাটি ইন্টারনেটের গতি কমাতে কোন রকম নির্দেশনা দেয়নি।

বিটিআরসির চেয়ারম্যানের মতে, এসবের ব্যবহার পুরোপুরি বন্ধ করা দুঃসাধ্য। তাই সরকারের সিদ্ধান্ত পেলে যেকোনো সময় এসব অ্যাপস খুলে দিতে তারা প্রস্তুত।

সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে দেশে বিভিন্ন ধরণের অপরাধ সংগঠিত হচ্ছে, এমন অভিযোগে ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপসহ বিভিন্ন ধরণের অ্যাপস সাময়িকভাবে বন্ধ করে দেয় বিটিআরসি।

এগুলো বন্ধ করে দিলেও ব্যবহারকারীরা ঠিকই বের করেছেন বিকল্প উপায়। প্রক্সি বা থার্ড পার্টির মত সফটওয়্যার দিয়ে ফেসবুক যেমন ব্যবহার করছেন তেমনি ভাইবারেও কথা বলছেন।

ব্যবহারকারীদের অভিযোগ, যেদিন থেকে এসব আ্যপস বন্ধ করা হয়েছে, সেদিন থেকে ইন্টারনেটের গতিও কমে গেছে।

আগামী দুই একদিনের মধ্যেই সব ধরনের অ্যাপসের ব্যবহার আবারও খুলে দেয়া হতে পারে বলে জানান বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

×