somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের নেট স্লো রেখে ডিসেম্বরেই বাংলাদেশ থেকে ভারতে ব্যান্ডউইথ রপ্তানি !!!

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


=================================================
দেশের নেট স্লো রেখে ডিসেম্বরেই বাংলাদেশ থেকে ভারতে ব্যান্ডউইথ রপ্তানি !!!
=================================================

দেশের ভিতর নেট স্লো রেখে আসছে ডিসেম্বরেই শুরু হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে ব্যান্ডউইথ রপ্তানি। ডিসেম্বরের ১ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতে ব্যান্ডউইথ রপ্তানি শুরু হবে বলে জানিয়েছেন সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন।

গত ৬ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ভারতের অংশে অপটিক্যাল ফাইবার স্থাপন সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে তা শুরু করা যায়নি। এরপর গেল ১৬ নভেম্বর বাংলাদেশের আখাউড়া ও ভারতের আগরতলা সীমান্তের জিরো পয়েন্টে এ দুই দেশের অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন করা হলে ব্যান্ডউইথ রপ্তানি আনুষ্ঠানিক শুরুতে বিদ্যমান বাধা কাটে।

সাবমেরিন কেবলের অব্যবহৃত ব্যান্ডউইডথ ভারতে রপ্তানির বিষয়টি গত ২০ এপ্রিল মন্ত্রিসভায় অনুমোদিত হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে গত ৬ জুন ব্যান্ডউইডথ রপ্তানিতে তিন বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) এবং ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) মধ্যে এই চুক্তি হয়।

চুক্তি অনুসারে ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইডথ বাণিজ্যিক ভিত্তিতে ভারতে সরবরাহ করা হবে। এতে বছরে ৯ কোটি ৪২ লাখ টাকা আয় করবে বাংলাদেশ ৷ ভারত চাইলে ৪০ জিপিবিএস পর্যন্ত ব্যান্ডউইডথ রপ্তানি করা হবে।

বাংলাদেশের একমাত্র সাবমেরিন কেবল সি-মি-ইউ-৪ এর কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া হয়ে আগরতলা দিয়ে এ ব্যান্ডউইথ রপ্তানি হবে।
বর্তমানে দেশে ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ রয়েছে। এর মধ্যে প্রায় ৩০ জিবিপিএস ব্যবহৃত হচ্ছে। আগামী বছর দ্বিতীয় সাবমেরিন কেবলে ( সি-মি-ইউ-৫) সংযুক্ত হলে দেশে আরো ১ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইডথ যোগ হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×