somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বগুড়ার শিবগঞ্জ শিয়া মসজিদে গুলি,মুয়াজ্জিন নিহত,আহত ৩

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বগুড়ায় শিয়া মসজিদে গুলি, মুয়াজ্জিন নিহত, আহত ৩
NOVEMBER 27, 2015 বগুড়া, রাজশাহী বিভাগ

বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। এছাড়া ইমামসহ আহত হয়েছেন অন্তত তিনজন। বৃহস্পতিবার শিবগঞ্জের আটমুল ইউনিয়নের হরিপুরের মোহাম্মদপুর আল মোস্তফা জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে পয়েন্ট টু বোরের ৭ রাউন্ড গুলির খোশা উদ্ধার করেছে। গুলিতে নিহত হন মসজিদের মুয়াজ্জিন হরিপুর উত্তরপাড়ার মৃত বছির উদ্দিনের পুত্র মোয়াজ্জিম হোসেন (৬০) এবং আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন মসজিদের ইমাম উপজেলার চককানু মধ্যপাড়ার মৃত মজিবুর রহমানের পুত্র মাওলানা শাহীনুর রহমান (৩৫), আলাদিপুরের খরু মন্ডলের পুত্র অবু তাহের মিস্ত্রী (৫৫) ও চককানু গ্রামের পিতা মৃত কুদু মিয়ার পুত্র আফতাব আলী (৫০)। পুলিশ ঘটনাস্থল থেকে পয়েন্ট টু বোরের ৭ রাউন্ড গুলির খোশা উদ্ধার করেছে।

জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের হরিপুরের মোহাম্মদপুর আল মোস্তফা জামে মসজিদে শিয়া ধর্মের অনুসারিরা নামাজ আদায় করে থাকে। ইরান সরকারের অর্থায়নে ১৯৯৮ সালে বাংলাদেশ ইনামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন শিবগঞ্জ হরিপুর শাখা প্রতিষ্ঠিত হয়। ইরান দূতাবাসের সহযোগিতায় ফাউন্ডেশন ও মসজিদটি পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশ ইনামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন শিবগঞ্জ হরিপুর শাখার অর্থ সম্পাদক শাহীনুর আলম জানান, পাঁচ শতাধিক শিয়া সম্প্রদায়ের মানুষ ওই এলাকায় বসবাস করেন। মাগরিবের নামাজ শেষে মসজিদের বাহিরের গেট বন্ধ করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। গুলি ছুঁড়েই পালিয়ে যায় তারা। মুসল্লিদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মসজিদ থেকে আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মুয়াজ্জিন মোয়াজ্জিম হোসেন (৬০) মারা যান। অপর দুই জন তাহের ও শাহীনুর বগুড়া মেডিকেল কলেজে এবং আফতাব আলী শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসারত আছেন। খবর পেয়ে বগুড়া পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

মসজিদের মুসল্লি সোনা মিয়া জানান, ধারণা করা হচ্ছে মসজিদের মেইন গেট থেকে দুর্বৃত্তরা গুলি ছোঁড়ে। মসজিদের তিনটি দরজা রয়েছে। এর একটি দরজার পাশ থেকে দুর্বৃত্তরা গুলি ছুঁড়েছে। মসজিদের মধ্যে থাকা ১৮ থেকে ২০ জন মুসল্লির মধ্যে ৪ জন গুলিবিদ্ধ হন।

বগুড়া পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, পুরো ঘটনা নিয়ে এলাকায় তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে পয়েন্ট টু বোরের ৭ রাউন্ড গুলির খোশা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মহররমে ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার এক মাসের মধ্যে বগুড়ার শিবগঞ্জে এই হামলা হল। ওই হামলায় দুজন নিহত হয়েছিলেন। এদিকে বগুড়ায় হামলার ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না স্থানীয়রা। তাদের কেউ কেউ অভিযোগ করে বলেন, এর আগে ঢাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনী দালানে হামলা হলো। এবার বগুড়ায় শিয়া সমজিদে গুলির ঘটনা ঘটলো। এটা বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের মধ্যে সংঘাত সৃষ্টিতে কোন গোষ্ঠীর ষড়যন্ত্র কিনা তা খুঁজে দেখা দরকার। এভাবে চলতে থাকলে দেশে ঘরে ঘরে সংঘাত লেগে যেতে পারে বলে আশঙ্কা তাদের

সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×