somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কুলের টয়লেটে ছাত্রীর সন্তান প্রসব নিয়ে তোলপাড়! অতঃপর…

০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Tue, Dec 1st, 2015
----------------------------------------
প্রতিদিনের মতো ক্লাস করছিল নবম শ্রেণির এক ছাত্রী। হঠাৎ করেই পেটে অসহ্য ব্যথা শুরু হয়। শিক্ষককে জানালে তিনি তাকে ওয়াশরুমে যেতে বলেন। কিন্তু, সেখানে যেতেই ঘটে গেল অদ্ভুত ঘটনা। ওয়াশরুমে ঢুকেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ছাত্রীটি একটি সন্তানের জন্ম দেয়। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।

ভারতের হায়দরাবাদের মাধাপুরের একটি স্কুলের এই ঘটনায় অবাক ছাত্রীর অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকারা।

প্রতিবেদন থেকে জানা যায়, স্কুলের শিক্ষক ও কর্মীরা সকলেই জানিয়েছেন মেয়েটিকে দেখে কখনওই মনে হয়নি সে গর্ভবতী। ছাত্রীটির শ্রেণি শিক্ষক আবার বলেছেন, ‘সে খুব একটা মোটাসোটা নয়। খুব সাধারণ ভাবেই ক্লাসে আসত। কোলের উপর ব্যাগ রেখে বেঞ্চে বসত। কখনও মনে হয়নি ও গর্ভবতী।’

বিষয়টি জানাজানি হওয়ার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের কাছে এ বিষয়ে একটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রতিবেশীদের মধ্যে কেউ মেয়েটির এই অবস্থার জন্য দায়ী। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, এই ঘটনার কথা জেলা শিক্ষা দফতরে পৌঁছনোর পরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, মেয়েটির বাবা-মা যদি বিষয়টি ঠিকভাবে লক্ষ্য করত এবং পুলিশের কাছে অভিযোগ জানাত, তা হলে এ ধরনের ঘটনা ঘটত না।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, এক সহপাঠী জানিয়েছে, বেশ কিছু দিন ধরেই একা একা থাকত ছাত্রীটি। সবাই খেলাধুলা করলেও সে চুপ করে বসে থাকত।

সমাজসেবীরা বলছেন, এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে শিশুদের যৌন নির্যাতন নিয়ে সমাজ এখনও সচেতন নয়। মেয়েটির চারপাশে অনেক মানুষ ঘোরাঘুরি করেছে, অথচ কেউই বিষয়টি টের পেল না!
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×