somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যরচনাঃ তৈল সমাচার

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তৈল সরিষারই হোক আর নারকেলেরই হোক তৈলের মতো শক্তিশালী অনুঘটক পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই। তৈল সম্পর্ককে মধুর করে। উদাস বৈকালে সরিষার তৈলের সাথে মুড়ির মিলন ঘটিলে সম্পর্ক কেমন মধুর হয় একবার ভাবিয়া দেখেন। মানবজীবনের এমন কোন ক্ষেত্র নাই যেখানে তৈলের ভূমিকা নাই। তৈলই একমাত্র পদার্থ যা অসম্ভবকে সম্ভব করিতে পারে। ইহা অনন্ত জলিলের চাইতেও অসম্ভব কর্ম সম্পাদনে পটু--- অসম্ভবসম্ভবপটিয়সী। যে কাজ আপনি নানা দৌড়াদৌড়ি ছুটাছুটি করার পরও সম্পাদন করতে পারছেন না, সেখানে অপরজন জায়গামতো একটু তৈল ঢেলেই চুটকিতে সেটা সেরে ফেলছে---

এবার তৈল প্রয়োগের কিছু নমুনা দেখা যাক-

@ বালক বালিকাকে তৈল দেয়ঃ তোমাকে না আমার অন্য গ্রহের মেয়ে মনে হয়?
-- ওমা ক্যান?
-- তুমি অন্নেক সুন্দর। পৃথিবী গ্রহের মেয়েরা তো এতো সুন্দর হয় না, তাই—

বালকের এহেন তৈলে বালিকার হৃদয় গলিয়া গলিয়া বালকের হৃদয়ে ওপর পড়ে। কিন্তু অধিকাংশ বালকই দু’ দিন পর পাখির মতো উড়ে যায়। বালিকার গলিত তরল হৃদয় তখন আবার বরফকঠিন হয়ে যায়।

@ মা তার ছোট্ট শিশুকে তৈল দেয়ঃ আমার বাবুটা কত্তো স্মার্ট। সে এক নিমেষেই এক মগ দুধ খেয়ে ফেলতে পারে--- দেখাও তো বাবা---

বাবুও মায়ের তৈলে এক নিমেষেই এক মগ দুধ পেটের ভেতর চালান করে তার স্মার্টনেস প্রমাণ করে—

@ নেতাকে তার স্বার্থবাজ চ্যালা তৈল দেয়ঃ বস আপনি তো ফাটিয়ে দিয়েছেন। কি জ্বালাময়ী ভাষণ দিলেন। আব্রাহাম লিঙ্কনের গেটিসবারগ‌ ভাষণকেও হার মানিয়ে দিলেন। আপনার মতো এমন জ্বালাময়ী নেতা আছে বলেই তো দল এখনো টিকে আছে। কি দেখালেন বস—

নেতা ফুলে টইটম্বুর হয়ে বলে, আরে ভাষণ তো আমার রক্তে মিশে আছে। আমার চৌদ্দপুরুষ নেতা ছিলো। অতিব বাগ্মী নেতা।
-- এইটাই তো বলছিলাম। আপনি হলেন জাতনেতা।
-- হা হা হা--- আচ্ছা তোর কি অবস্থা বল—
-- বস ওই যে-- ওই ব্যাপারটা—
-- ও আচ্ছা টেণ্ডার। ওইটা তুইই পাবি চিন্তা করিস না---

@ সুন্দরী ফেবুপ্পু স্ট্যাটাস দিছেঃ হৃদয় আমার ভেঙে করলো—খান—খান—খান/ শাহরুখ, আমির আর সালমান---

আপ্পুর বন্ধুরা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে-- জোশ হইছে আপ্পু/ চরম/ ফাটাফাটি/ চমৎকার/ আপ্পু একটা বই বের করে ফেলেন/দুর্দান্ত লেখনি ইত্যাদি ইত্যাদি

@ বন্ধু বন্ধুকে তৈল দেয়ঃ দোস্ত তোর তো অনেক বড় বড় ব্যান্ড দলের সাথে খাতির। আমাদের এক বড় ভাইয়ের ক্যান্সার। অনেক টাকা দরকার। একটা কনসার্টের ব্যবস্থা কর না। তুই পারবি--

-- তৈলের তাণ্ডবে বন্ধু আপন প্রেস্টিজ রক্ষা করার জন্য যেভাবেই হোক দু’ একটা ব্যান্ড দলকে ম্যানেজ করে কনসার্টের আয়োজন করে। ক্যান্সার আক্রান্ত বড় ভাইয়ের চিকিৎসার টাকা ম্যানেজ হয়ে যায়---

বিঃদ্রঃ তৈলের প্রয়োগ খারাপ না, এর অপপ্রয়োগ হলো খারাপ। নির্ভেজাল তৈল প্রয়োগ সুখী স্বাস্থ্যকর সমাজ গঠনের সহায়ক


সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×