
প্রেমিকের হৃদয় এখন যাযাবর--
শুচিস্মিতা, প্রতিটি সকাল নিয়ে আসে নতুন প্রেরণা
ফেলে আসা সকালের শুভ্র অভিশাপ ভুলে যাও—
ভুলে যাও যাযাবর স্মৃতির দেনা--
দেখো, বাতাবি নেবুর পাতায় লেগে থাকে জীবনের ঘ্রাণ--
শিশুর মতো হাসো--ভুলে যাও অতীতের গান।
ভালোবাসো নীলাকাশ কিংবা বোনের কপালের নীল টিপ--
অমাবস্যার নাভি খুঁড়ে তুলে আনো নতুন জ্যোৎস্না-প্রদীপ।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




