somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হক্ব আলিম আর না-হক্ব আলিমের পরিচয়

২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাদীস শরীফে ইরশাদ হয়েছে, “হযরত আহওয়াছ ইবনে হাকীম রহমতুল্লাহি আলাইহি তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, এক ব্যক্তি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট নিকৃষ্ট লোক সম্পর্কে জানার জন্য প্রশ্ন করলেন। তখন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি আমাকে খারাপ সম্পর্কে জিজ্ঞাসা করো না বরং ভাল সম্পর্কে জিজ্ঞাসা করো। তিনি উহা তিনবার বললেন। অতঃপর বললেন, সাবধান! নিশ্চয়ই নিকৃষ্টেরও নিকৃষ্ট লোক হলো উলামায়ে ‘ছূ’ অর্থাৎ দুনিয়ালোভী ধর্মব্যবসায়ী আলিমগণ আর নিশ্চয়ই সৃষ্টির শ্রেষ্ট হচ্ছেন হচ্ছেন হক্কানী-রব্বানী আলিমগণ।” (দারিমী শরীফ)
উপরোক্ত হাদীস শরীফে মূলতঃ দু’প্রকার আলিমের কথা বলা হয়েছে। যথা- (১) হক্ব আলিম (২) না-হক্ব আলিম। এখন প্রশ্ন হচ্ছে হক্ব আলিম আর না-হক্ব আলিমের পরিচয় কি?
হক্ব আলিমঃ দ্বীনে হক্ব মানুষের নিকট পৌঁছে দেয়ার জন্য হক্ব আলিমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মূলতঃ এ দ্বীনকে মহান আল্লাহ পাক রব্বুল আলামীন পৃথিবীতে ক্বিয়ামত পর্যন্ত ক্বায়িম রাখবেন হক্কানী আলিমগণের মাধ্যমে। এ প্রসঙ্গে তাফসীরে উল্লেখ করা হয় যে, মহান আল্লাহ পাক যখন সকল রূহ বা আত্মা সৃষ্টি করলেন, তখন সকল রূহকে একত্রিত করে জিজ্ঞাসা করলেন, “আমি কি তোমাদের রব নই?” তখন রূহসমূহ জবাবে বললেন, “হ্যাঁ, আপনি আমাদের রব।” আল্লাহ পাক রূহসমূহকে লক্ষ্য করে বললেন, “হে রূহ সম্প্রদায়! তোমরা যখন দুনিয়াতে যাবে, দুনিয়াতে গিয়ে আমার এ প্রতিজ্ঞার কথা ভুলে যেওনা।” তখন রূহ সম্প্রদায় বললেন, “বারে ইলাহী! আমরা আজ থেকে অনেকদিন পর দুনিয়াতে যাব। তখন কি এ প্রতিজ্ঞার কথা আমাদের স্মরণে থাকবে?” তখন আল্লাহ পাক বললেন, “তোমরা চিন্তা করবে না, মূলতঃ তোমাদেরকে আমার প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দেয়ার জন্যই আমি যুগে যুগে নবী-রসূলগণকে প্রেরণ করবো। অতঃপর নবী-রসূলগণ যখন আসা শেষ হয়ে যাবেন, তখন নায়িবে রসূল তথা হক্কানী আলিমগণকে ক্বিয়ামত পর্যন্ত পাঠাবো।”
সুতরাং উপরোক্ত বর্ণনা থেকে এটাই বুঝা যাচ্ছে যে, আল্লাহ পাক-এর হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু শেষ নবী, উনার পরে আর কোন নবী দুনিয়াতে আগমণ করবেন না, সেহেতু ছহীহ্‌ দ্বীন তথা শরীয়তের সঠিক আক্বীদা ও আমল মানুষের নিকট পৌঁছে দেয়ার দায়িত্ব ন্যস্ত হয়েছে হক্কানী আলিমগণের উপর। আর তাই হাদীস শরীফে ইরশাদ হয়েছে, “নিশ্চয়ই আল্লাহ পাক আখিরী উম্মতের জন্য প্রত্যেক শতকের শুরুতে একজন ব্যক্তিকে (মুজাদ্দিদকে) প্রেরণ করবেন, যিনি তাদের দ্বীন তথা আক্বীদা ও আমলের সংস্কার (তাজদীদ) করবেন।” (আবূ দাউদ শরীফ)
অতএব, প্রমাণিত হলো যে, মানুষের আক্বীদা ও আমলের পরিশুদ্ধতার জন্য আলিমগণের গুরুত্ব অপরিসীম। কিন্তু সে কোন আলিম? আর আলিম কে?
প্রসঙ্গতঃ উল্লেখ্য আলিম ঐ ব্যক্তিই যার অন্তরে তাক্বওয়া বা আল্লাহভীতি রয়েছে। অর্থাৎ যিনি আল্লাহ পাক-এর ভয়ে হারাম, নাজায়িয কাজ থেকে বিরত থাকেন। কেননা মহান আল্লাহ পাক পবিত্র কালাম পাকে ইরশাদ করেন, “নিশ্চয়ই আল্লাহ পাক-এর বান্দাদের মধ্য হতে শুধুমাত্র আলিমগণই আল্লাহ পাককে ভয় করেন।” (সূরা ফাতির ২৮)
এ আয়াত শরীফের তাফসীর জিজ্ঞাসা করা হয়েছিল হাম্বলী মাযহাবের প্রতিষ্ঠাতা ও ইমাম, ইমামুল আইম্মাহ, ইমামুছ ছিদ্দিক্বীন, শায়খুল মুহাদ্দিছীন, হযরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে। তিনি এই আয়াত শরীফের ব্যাখ্যায় বলেন, “যাঁর ভিতর যত বেশী আল্লাহভীতি রয়েছে তিনি তত বড় আলিম।”
উক্ত আয়াত শরীফের ব্যাখ্যায় তাফসীরগ্রহ্ন “তাফসীরে খোলাছা”-য় উল্লেখ আছে যে, “উক্ত আয়াত শরীফে ‘আলিম’ শব্দ দ্বারা কিতাবসমূহ পাঠকারীকে (তথা দাওরা বা টাইটেল পাশকারীকে) বুঝানো হয়নি। বরং কুরআন শরীফে বর্ণিত ‘আলিম’ তারাই, যারা মহান আল্লাহ পাক-এর মহিমাময় জাত ও অসীম গৌরবময় ছিফাতসমূহকে ঈমান ও মা’রিফাতের নূরের আলোকে অবলোকন করেছেন। কেননা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রিয়তম ছাহাবা আজমাঈন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ ও (পরবর্তী) বেলায়েতপ্রাপ্ত ও মকবুল ওলীআল্লাহ রহমতুল্লাহি আলাইহিমগণ কিতাবী তথা দাওরা বা টাইটেল পাশ আলিম ছিলেন না। তথাপিও তাঁরা সর্বোচ্চ স্তরের উপকারী ইল্‌মের অধিকারী ছিলেন। অর্থাৎ তাঁরাই কুরআন শরীফে বর্ণিত প্রকৃত আলিম ছিলেন।”
উল্লিখিত আয়াত শরীফের ব্যাখ্যায় বিখ্যাত আলিম, ইমামুল মুফাস্‌সিরীন, হযরত ইবনে কাছীর রহমতুল্লাহি আলাইহি তাঁর প্রসিদ্ধ “তাফসীরে ইবনে কাছীর”-এ উল্লেখ করেন, “হযরত ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, যে ব্যক্তি অধিক হাদীস শরীফ জানে সে ব্যক্তি আলিম নয়। বরং যাঁর মধ্যে আল্লাহভীতি অধিক সে ব্যক্তিই আলিম। আর আহমদ বিন মিছরী রহমতুল্লাহি আলাইহি বলেন, অধিক রেওয়ায়েত শিক্ষা করলেই আলিম হওয়া যায় না। মূলতঃ ইল্‌ম হচ্ছে নূর বা জ্যোতিস্বরূপ। আল্লাহ পাক তা আলিমের অন্তকরণে দান করেন।”
উক্ত “তাফসীরে ইবনে কাছীর”-এ উল্লিখিত আয়াত শরীফের ব্যাখ্যায় আরো উল্লেখ আছে যে, “হযরত ইমাম সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি বলেন, আলিমগণ তিনভাগে বিভক্ত। (১) আলিম বিল্লাহ অর্থাৎ যারা শুধু আল্লাহ পাককেই জানেন, কিন্তু তাঁর হুকুম-আহ্‌কাম সম্পর্কে অজ্ঞ। (২) আলিম বিআমরিল্লাহ অর্থাৎ যারা শুধু হুকুম-আহ্‌কাম সম্পর্কে জানেন, কিন্তু আল্লাহ পাক সম্পর্কে অজ্ঞ বা আল্লাহভীতি নেই। (৩) আলিম বিল্লাহ ওয়া বিআমরিল্লাহ অর্থাৎ যাঁরা আল্লাহ পাক ও তাঁর শরীয়তের হুকুম-আহ্‌কাম ও ফারায়েজ সম্পর্কে পূর্ণ জ্ঞাত এবং আল্লাহ পাককে ভয় করেন। (তাঁরাই হাক্বীক্বী বা প্রকৃত আলিম)।”
হাক্বীক্বী আলিম সম্পর্কে হাদীস শরীফে ইরশাদ হয়েছে, “আলিমগণ আম্বিয়া আলাইহিছ ছলাতু ওয়াস সালামগণের ওয়ারিছ বা উত্তরাধিকারী। আর নিশ্চয় আম্বিয়া আলাইহিছ ছলাতু ওয়াস সালামগণ কোন দীনার-দিরহাম রেখে যাননি। বরং ইল্‌ম রেখে গেছেন।” (তিরমিযী, আবূ দাউদ, ইবনে মাযাহ্‌, আহমদ, মিশকাত)
উল্লেখ্য, আম্বিয়া আলাইহিছ ছলাতু ওয়াস সালামগণ স্বত্ত্ব হিসেবে দু’প্রকার ইল্‌ম রেখে গেছেন। এ প্রসঙ্গে হাদীস শরীফে ইরশাদ হয়েছে, “ইল্‌ম দু’প্রকার, একটি হচ্ছে- ক্বালবী ইল্‌ম (ইল্‌মে তাছাউফ), যা উপকারী ইল্‌ম। অপরটি হচ্ছে- জবানি ইল্‌ম (ইল্‌মে ফিক্বাহ), যা আল্লাহ পাক-এর তরফ থেকে বান্দার প্রতি দলীল স্বরূপ।” (দারেমী, বায়হাক্বী, দায়লামী, মিশকাত)
এ হাদীস শরীফের ব্যাখ্যায় মালেকী মাযহাবের ইমাম, ইমামুর দাহ্‌র, ফখরুদ্দীন, শায়খুল মাশায়িখ, রহ্‌নুমায়ে শরীয়ত ওয়াত্ব তরীক্বত, ইমামুল আইম্মা, হযরত ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি বলেন, “যে ব্যক্তি ইল্‌মে ফিক্বাহ শিক্ষা করলো, কিন্তু ইল্‌মে তাছাউফ শিক্ষা করলো না, সে ব্যক্তি ফাসেকের অন্তর্ভূক্ত। আর যে তাছাউফ করে অর্থাৎ মা’রিফাত চর্চা করে অথচ ইল্‌মে ফিক্বাহ শিক্ষা করে না অর্থাৎ শরীয়ত মানে না বা অস্বীকার করে, সে যিন্দিক বা কাফিরের অন্তর্ভূক্ত। আর যে উভয়টাই শিক্ষা করলো, সেই মুহাক্কিক অর্থাৎ সেই আম্বিয়া আলাইহিছ ছলাতু ওয়াস সালামগণের ওয়ারিছ বা হক্কানী আলিম।” (মিরকাত)
আর উক্ত হাদীস শরীফের ব্যাখ্যায় হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি বলেন, “আলিমগণ আম্বিয়া আলাইহিছ ছলাতু ওয়াস সালামগণের ওয়ারিছ, এ হাদীস শরীফে বর্ণিত আলিম তাঁরাই যাঁরা আম্বিয়া আলাইহিছ ছলাতু ওয়াস সালামগণের রেখে যাওয়া ইল্‌মে আহ্‌কাম (ইল্‌মে ফিক্বাহ) ও ইল্‌মে আসরার (ইল্‌মে তাছাউফ) উভয় প্রকার ইল্‌মের অধিকারী। অর্থাৎ তিনিই প্রকৃত ওয়ারিছ বা স্বত্ত্বাধিকারী। আর যে ব্যক্তি শুধুমাত্র এক প্রকার ইল্‌মের অধিকারী, সে ব্যক্তি আম্বিয়া আলাইহিছ ছলাতু ওয়াস সালামগণের প্রকৃত ওয়ারিছ নয়। কেননা পরিত্যক্ত সম্পত্তির সকলক্ষেত্রে অংশীদার হওয়াকেই ওয়ারিছ বলে। আর যে ব্যক্তি পরিত্যক্ত সম্পত্তির কোন নির্দিষ্ট অংশের অধিকারী হয় তাকে গরীম বলে। অর্থাৎ সে ওয়ারিছ নয় গরীমের অন্তর্ভূক্ত।” (মাক্‌তুবাত শরীফ)
দ্বিতীয়তঃ ঐ ব্যক্তিই হাক্বীক্বী আলিম যিনি অর্জিত ইল্‌ম অনুযায়ী পরিপুর্ণ আমল করেন। যেমন এ প্রসঙ্গে হাদীস শরীফে ইরশাদ হয়েছে, “(আমীরুল মু’মিনীন, হযরত উমর ইবনুল খত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হযরত কা’ব ইবনুল আহ্‌বার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে জিজ্ঞাসা করলেন) আলিম বা ইল্‌মের অধিকারী কে? তিনি উত্তরে বললেন, যাঁরা ইল্‌ম অনুযায়ী আমল করেন। হযরত উমর ইবনুল খত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন, কোন জিনিস আলিমদের অন্তর থেকে ইল্‌মকে বের করে দেয়? তিনি উত্তরে বললেন, লোভ অর্থাৎ দুনিয়ার সম্পদ, সম্মান ইত্যাদি হাছিলের আকাঙ্খা।” (দারিমী, মিশকাত, মিরকাত)
বিশিষ্ট তাবিয়ী, আমিরুশ শরীয়ত ওয়াত্‌ ত্বরীক্বত ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো আলিম কে? তিনি জবাবে বলেন, “ফক্বীহ বা আলিম হলেন ঐ ব্যক্তি, যিনি দুনিয়া হতে বিরাগ, পরকালের প্রতি ঝুঁকে আছেন, গুণাহের প্রতি সতর্ক, সর্বদা মহান আল্লাহ পাক-এর ইবাদতে মশগুল, পরহিজগার বা সুন্নতের পাবন্দ, মুসলমানের মান-সম্মান নষ্ট করে না, তাদের সম্পদের প্রতি লোভ করে না এবং তাঁর অধীনস্তদেরকে নছীহত করেন।”
উপরোক্ত দলীল ভিত্তিক বিস্তারিত আলোচনা দ্বারা প্রমাণিত হলো যে, মূলতঃ হক্কানী আলিম বা সত্যিকার নায়িবে নবী তিনিই- (১) যিনি দ্বীন ইসলামের প্রতিটি বিষয়ে আহ্‌লে সুন্নত ওয়াল জামায়াত অনুযায়ী আক্বীদা পোষণ করেন, (২) ইল্‌মে ফিক্বাহ অর্জন করার সাথে সাথে একজন হক্কানী শায়খ বা মুর্শিদের নিকট বাইয়াত হয়ে ইল্‌মে তাছাউফ চর্চা করতঃ অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহভীতি বা তাক্বওয়া অর্জন করেছেন, (৪) সুন্নাতের পূর্ণ পায়রবী করেন, (৫) হারাম-নাজায়িয ও শরীয়তবিরোধী কাজে লিপ্ত হন না। কুরআন শরীফ ও হাদীস শরীফের দৃষ্টিতে তাঁরাই হক্কানী আলিম বা নায়িবে নবী।
না-হক্ব আলিমঃ না-হক্ব আলিম হলো ঐ ব্যক্তি, যে দুনিয়ার সামান্য সম্পদ ও মান-সম্মান হাছিল করার জন্য ঈমান ও আমল ধ্বংস করে দেয়। যেমন বর্তমানে কেউ কেউ দুনিয়াবী ফায়দা হাছিলের জন্য বা ক্ষমতা লাভের উদ্দেশ্যে ইসলামের নামে গণতন্ত্র ভিত্তিক আন্দোলন করছে, যে গণতন্ত্র অনুসরণ করা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম ও নাজায়িয। কারণ গণতন্ত্র হলো ইহুদী-নাছারা বা মানব রচিত মতবাদ। অথচ এক শ্রেণীর আলিম তাদের নিকট গণতন্ত্র হারাম একথা স্পষ্ট হয়ে যাওয়ার পরও তারা গণতন্ত্র চর্চা করছে। (নাঊযুবিল্লাহ্‌) মূলতঃ তাদের গণতন্ত্রভিত্তিক আন্দোলন করার উদ্দেশ্য হলো দুনিয়াবী কিছু ফায়দা হাছিল করা।
তাদের মধ্যে আবার কেউ কেউ অহরহ পেপার-পত্রিকায় নিজের ছবি ছাপাচ্ছে এবং ইসলামের নামে টিভি চ্যানেলে প্রোগ্রাম করছে। (নাঊযুবিল্লাহ্‌) অথচ ছবি তোলা, আঁকা, রাখা ইত্যাদি সবই শরীয়তে কাট্টা হারাম। কিন্তু তারা বিনা দ্বিধায় এ হারাম কাজগুলো করে যাচ্ছে। মূলতঃ এরাই হলো উলামায়ে ‘ছূ’ বা ধর্মব্যবসায়ী অর্থাৎ না-হক্ব আলিম। এদের প্রসঙ্গে হাদীস শরীফে ইরশাদ হয়েছে, “হযরত যিয়াদ ইবনে হুদাইর রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাকে হযরত উমর ইবনুল খত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, তুমি বলতে পার কি, কোন জিনিস ইসলামকে ধ্বংস করবে? আমি বললাম না (আমি জানিনা)। তখন তিনি বললেন, আলিমদের পদস্খলন, মুনাফিকদের আল্লাহ পাক-এর কিতাব নিয়ে তর্ক-বাহাছে লিপ্ত হওয়া এবং গোমরাহ শাসকদের গোমরাহীমূলক হুকুম বা আদেশ-নিষেধ (ইসলামকে ধ্বংস করবে)।” (দারিমী শরীফ)
মুলতঃ বর্তমানে তাই দেখা যাচ্ছে, কিছু সংখ্যক তথাকথিত আলিমদের পদস্খলনের কারণে মুসলমানদের ঈমান ও আমল হুমকির সম্মুখীন। তাদের কারণে সাধারণ লোক মনে করে গণতন্ত্র ইসলামেরই অংশ, ছবি তোলা শরীয়তে জায়িয, হরতাল করা শরীয়তে নিষিদ্ধ নয়, টেলিভিশন দেখা ও টেলিভিশনে প্রোগ্রাম করা জায়িয। (নাঊযুবিল্লাহ্‌)
অথচ শরীয়তের ফায়সালা হলো হারামকে হালাল জানা আর হালালকে হারাম জানা কুফরী। অনূরূপ বিজাতীয় ও বেদ্বীনি মতবাদকে ইসলামের অংশ মনে করাও কুফরীর অন্তর্ভূক্ত। তবে কি প্রমাণিত হয় না যে, তাদের কারণে সাধারণ মুসলমানগণ কুফরী করে ঈমানকে ধ্বংস করছে? আর তাই তো হাদীস শরীফে ইরশাদ হয়েছে, “আমার উম্মতের দুই সম্প্রদায়, তারা যখন ইছলাহ বা সংশোধন হবে, তখন সকল মানুষ (মুসলমান) সংশোধন হবে। আর তারা যখন পথভ্রষ্ট হবে, তখন সকল মানুষ (মুসলমান) পথভ্রষ্ট হবে, তারা হলো (১) রাজা-বাদশাহ্‌, (২) আলিম-উলামা।”
বস্তুতঃ হাদীস শরীফে এরূপ দুনিয়াদার বা পথভ্রষ্ট আলিমদের ভয়াবহ পরিণাম উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে হাদীস শরীফে ইরশাদ হয়েছে, “হযরত আবু দারদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ক্বিয়ামতের দিন ঐ ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট হবে যে তার ইল্‌মের দ্বারা উপকৃত হয়নি।” (দারিমী শরীফ)
অতএব, যারা ইল্‌ম অনুযায়ী আমল করবে না অর্থাৎ যারা হারাম-নাজায়িয কাজ ও বিজাতীয় অনুসরণ থেকে ফিরে থাকবে না। মূলতঃ উপরোক্ত হাদীস শরীফের মিছদাক বা নমুনা তারাই অর্থাৎ তারা উলামায়ে ‘ছূ’ বা দুনিয়াদার ধর্মব্যবসায়ী আলিম, আর তারাই উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট।
নিম্নোক্ত ঘটনা দ্বারা আরো সুস্পষ্টভাবে দ্বীনদার আলিম ও দুনিয়াদার আলিমের পরিচয় ফুটে উঠবে।
বাদশাহ্‌ শাহ্‌জাহান একবার তার দরবারী আলিমদের নিকট ফতওয়া তলব করে বললেন, আমি অসুস্থ, অসুস্থতার কারণে আমার জন্য রেশমী কাপড় পরিধান করা জায়িয হবে কি? দরবারী আলিমরা বাদশার মনতুষ্টির জন্যই হোক বা দুনিয়াবী ফায়দা লাভের জন্যই হোক, তারা ফতওয়া দিল, বাদশাহ্‌ নামদার যেহেতু আপনি অসুস্থ আর আপনি অসুস্থ হয়ে পড়লে রাজ্য অচল হয়ে পড়বে, কাজেই রাজ্য ও প্রজাদের বৃহত্তর স্বার্থে আপনার জন্য এ অবস্থায় রেশমী কাপড় পরিধান করা জায়িয হবে। বাদশা তার দরবারী আলিমদের মৌখিক ফতওয়ায় আশ্বস্ত না হতে পেরে লিখিত ফতওয়ার নির্দেশ দিলেন। দরবারী আলিমরা বাদশাহ্‌কে এ ব্যাপারে লিখিত ফতওয়া দিল। বাদশাহ্‌ তাতেও নিশ্চিত হতে পারলেন না, তাই তিনি বললেন, এ ফতওয়াতে অন্যান্য আরো আলিমের দস্তখত লাগবে। দরবারী আলিমরা তখন তাদের সমগোত্রীয় ৩০০ আলিমের দস্তখত সংগ্রহ করে ফতওয়াটি বাদশাহ্‌র নিকট পেশ করলো। বাদশাহ্‌ ফতওয়াটি আদ্যপান্ত ভালরূপে পাঠ করে দেখলেন এবং বললেন যে, সেখানে তার শাহী মসজিদের যিনি খতীব, নূরুল আনওয়ার ও তাফসীরে আহ্‌মদীর ন্যায় বিশ্ববিখ্যাত কিতাবের মুছান্নিফ, তৎকালীন যামানার শ্রেষ্ঠতম আলিম, হযরতুল আল্লামা, মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি-এর দস্তখত ব্যতীত এ ফতওয়া গ্রহনযোগ্য হবে না। তখন দরবারী আলিমরা উক্ত ফতওয়াটি হযরত মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি-এর দরবারে নিয়ে যায় দস্তখত নেবার জন্য। হযরত মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি আজ এ ব্যাপারে কোন মন্তব্য করবো না, বরং বাদশাহ্‌ আমার মসজিদে জুমুয়ার নামাজ পড়তে আসেন, তাই আমি বাদশাহ্‌ ও মুছল্লীগণের সম্মূখে এ ব্যাপারে ফতওয়া দিব। অতঃপর জুমুয়ার দিন বাদশাহ্‌ তাঁর উজীর-নাজীরসহ জুমুয়ার নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। অনেক মুছল্লীও উপস্থিত হলেন এবং দরবারী আলিমরাও উপস্থিত। সকলেই অপেক্ষা করছে হযরত মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি-এর ফতওয়া শুনার জন্য। ইতিমধ্যে হযরত মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি মিম্বরে উঠে বসলেন এবং বললেন, মুছল্লী ভাইয়েরা আমার নিকট ৩০০ আলিমের দস্তখত সম্বলিত একটি ফতওয়া এসেছে। যাতে বলা হয়েছে যে, বৃহত্তর স্বার্থে, বাদশাহ্‌র অসুস্থতার কারণে, বাদশাহ্‌র জন্য রেশমী কাপড় পরিধান করা জায়িয। এ ব্যাপারে আমার ফতওয়া হলো- “যারা এ ফতওয়া দিয়েছে এবং যে চেয়েছে উভয়েই কাফির হয়ে গেছে।” কারণ ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, হারাম হারাম হিসেবে সাব্যস্ত হয়ে গেছে এবং হালাল হালাল হিসেবে সাব্যস্ত হয়ে গেছে। তাই শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল আর হালালকে হারাম বলা কাট্টা কুফরী। যারা বলবে তারা কাট্টা কাফির হবে।
উপরোক্ত ঘটনা দ্বারা যেরূপ উলামায়ে ‘ছূ’ তথা দুনিয়াদার বা ধর্মব্যবসায়ী আলিমদের মুখোশ সুস্পষ্টভাবে উম্মোচিত হলো, তদ্রুপ উলামায়ে হক্ব তথা দ্বীনদার আলিমগণের পরিচয় বা লক্ষণও সুস্পষ্টভাবে প্রমাণিত হলো।
সুতরাং, যারা দ্বীনকে রক্ষা করার জন্য সবকিছু বিসর্জন দেন, প্রতিক্ষেত্রে ছহীহ্‌ আক্বীদা পোষণ করেন, আল্লাহ পাক ও তাঁর প্রিয়তম হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভয় করেন, ইল্‌ম অনুযায়ী আমল করেন, সুন্নতের ইত্তিবা (অনুসরণ-অনুকরণ) করেন, হারাম থেকে বেঁচে থাকেন। তাঁরাই হক্কানী আলিম, আর তাঁরাই হলেন উম্মতের মধ্যে সর্বোত্তম। আর যারা দুনিয়াবী ফায়দা হাছিলের লক্ষ্যে মনগড়া ফতওয়া দেয়, নফসের অনুসরণ করে, শরীয়তের খিলাফ কাজ করে, এক কথায় না হক্ব বা হারামের উপর দৃঢ়চিত্ত, তারাই উলামায়ে ‘ছূ’ বা দুনিয়াদার আলিম তথা ধর্মব্যবসায়ী। আর তারাই উম্মতের মধ্যে সর্বনিকৃষ্ট। আর এদের প্রসঙ্গেই হাদীস শরীফে ইরশাদ হয়েছে, “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে যারা উলামায়ে ‘ছূ’ তাদের জন্য আফ্‌সুস অর্থাৎ তারা জাহান্নামী হবে। তারা ইল্‌মকে ব্যবসা হিসেবে গ্রহণ করতঃ তাদের যুগের শাসকদের নিকট থেকে অর্থ ও পদ লাভের প্রচেষ্টা চালাবে। আল্লাহ পাক-এর হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসকল উলামায়ে ‘ছূ’দের বিরুদ্ধে এই বলে বদদু’য়া করেন যে, আয় আল্লাহ পাক! যারা নিজেদের ইল্‌ম দ্বারা দুনিয়াবী সরকারের সাথে ব্যবসা করতে চায় তাদের ব্যবসায় বরকত দিবেন না।” (কানযুল উম্মাল)
এসকল উলামায়ে ‘ছূ’ বা দুনিয়াদার আলিম তথা ধর্মব্যবসায়ীদেরকে হাদীস শরীফে দাজ্জালে কায্‌যাব বা মিথ্যাবাদী দাজ্জাল বলে অভিহিত করা হয়েছে এবং এদের থেকে উম্মতদেরকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। যেমন হাদীস শরীফে ইরশাদ হয়েছে, “হযরত আবূ হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত, আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আখিরী যামানায় কিছু সংখ্যক মিথ্যাবাদী দাজ্জাল বের হবে, তারা তোমাদের নিকট এমনসব (মিথ্যা-মনগড়া) কথা উপস্থাপন করবে, যা তোমরা কখনো শুনোনি এবং তোমাদের বাপ-দাদারাও শুনেনি, সাবধান! তোমরা তাদের কাছ থেকে দূরে থাকবে, তবে তারা তোমাদেরকে গোমরাহ্‌ করতে পারবে না এবং ফিৎনায় ফেলতে পারবে না।” (মুসলিম শরীফ)
উপরোক্ত দলীল ভিত্তিক বিস্তারিত আলোচনা দ্বারা প্রমাণিত হলো যে, মূলতঃ হক্কানী আলিম বা সত্যিকার নায়িবে নবী তিনিই- (১) যিনি দ্বীন ইসলামের প্রতিটি বিষয়ে আহ্‌লে সুন্নত ওয়াল জামায়াত অনুযায়ী আক্বীদা পোষণ করেন, (২) ইল্‌মে ফিক্বাহ অর্জন করার সাথে সাথে একজন হক্কানী শায়খ বা মুর্শিদের নিকট বাইয়াত হয়ে ইল্‌মে তাছাউফ চর্চা করতঃ অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহভীতি বা তাক্বওয়া অর্জন করেছেন, (৪) সুন্নাতের পূর্ণ পায়রবী করেন, (৫) হারাম-নাজায়িয ও শরীয়তবিরোধী কাজে লিপ্ত হন না। কুরআন শরীফ ও হাদীস শরীফের দৃষ্টিতে তাঁরাই হক্কানী আলিম বা নায়িবে নবী।
সুতরাং বলার অপেক্ষাই রাখে না যে, যারা জেনে-বুঝে ও দুনিয়ার লোভে হালালকে হারাম ও হারামকে হালাল সাব্যস্ত করে কিম্বা হক্বকে না-হক্বের সাথে মিশ্রিত করে তারা কস্মিনকালেও হক্কানী আলিম নয়। বরং তারাই হচ্ছে হাদীস শরীফে বর্ণিত দাজ্জালে কায্‌যাব তথা উলামায়ে ‘ছূ’। এদের ওয়াজ শুনা ও এদেরকে অনুসরণ করা সম্পূর্ণ হারাম। কেননা আল্লাহ পাক ইরশাদ করেন, “তোমরা ঐ ব্যক্তিকে অনুসরণ করো না যার অন্তর আমার যিকির থেকে গাফিল। এবং যে ব্যক্তি নফসের অনুসরণ করে এবং যে ব্যক্তির কাজগুলো শরীয়তের খিলাফ।” (সূরা কাহাফ ২৮)
অর্থাৎ যাদের আমল শরীয়তের খিলাফ তাদেরকে অনুসরণ করা হারাম। আর হাদীস শরীফে ইরশাদ হয়েছে, “তোমরা কার নিকট থেকে দ্বীন বা ইল্‌ম গ্রহণ করছো তা লক্ষ্যে করো।” (মুসলিম, তিরমিযী, মিশকাত, মিরকাত)
অর্থাৎ যার আমল শরীয়তের খিলাফ তার ওয়াজ শুনা ও তাকে অনুসরণ করা যাবে না। আর তাদের পিছনে নামাজ পড়ার ব্যপারে ফায়সালা হলো যদি তারা হারাম জেনেও হারাম কাজগুলো করে তবে তারা চরম ফাসিক। আর ফাসিকের পিছনে নামাজ পড়া মাকরূহ তাহ্‌রীমী। তাদের পিছনে নামাজ পড়ে থাকলে নামাজ দোহরায়ে পড়া ওয়াজিব। আর যদি তারা হারামকে হালাল জেনে তা সম্পাদন করে থাকে, তবে তাদের পিছনে নামাজ পড়া সম্পূর্ণরূপে হারাম। কারণ শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বলা কুফরী। আর যে কুফরী করে সে মুরতাদ হয়ে যায়। আর শরীয়তে মুরতাদের ফায়সালা হলো,
তার স্ত্রী তালাক হবে যদি বিয়ে করে থাকে এবং এক্ষেত্রে পুনরায় তওবা না করে বিয়ে না দোহরানো ব্যতীত তার স্ত্রী সাথে বসবাস করা বৈধ হবে না। আর অবৈধ অবস্থায় সন্তান হলে সে সন্তানও অবৈধ হবে। হজ্জ বাতিল হয়ে যাবে যদি হজ্জ করে থাকে। সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। তার ওয়ারিশ স্বত্ত্ব বাতিল হবে। তাকে ৩ দিন সময় দেয়া হবে তওবা করার জন্য এবং যদি তওবা করে তবে ক্ষমা হবে। অন্যথায় তার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড। কেননা হাদীস শরীফে রয়েছে, ৩ কারণে মৃত্যুদন্ড দেয়া জায়িয। যথাঃ (১) ঈমান আনার পর কুফরী করলে অর্থাৎ মুরতাদ হলে, (২) ঐ যিনাকার বা যিনাকারিণী যারা বিবাহিত বা বিবাহিতা, (৩) যে অন্যায়ভাবে কাউকে ক্বতল করে। (তিরমিযী, নাসাঈ, ইবনে মাযাহ, মসনদে শাফিয়ী, মসনদে বাজ্জার, মুস্তাদরিকে হাকিম)
আর মুরতাদ মারা যাওয়ার পর যারা জানাযার নামাজ পড়ে বা পড়ায় বা জানাযার নামাজে সাহায্য-সহযোগীতা করে, তাদের সকলের উপরই মুরতাদের হুকুম বর্তাবে এবং এ সকল মুরতাদ মরলে বা নিহত হলে তাকে মুসলমানদের কবরস্তানে দাফন করা যাবে না। বরং তাকে কুকুরের ন্যায় একটি গর্তের মধ্যে পুঁতে রাখতে হবে।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সশস্ত্র বাহিনী দিবস।

লিখেছেন নাহল তরকারি, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫




আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।

আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×