![]()
ছবির প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে ছবির সময় কাল সকালের যেকোন সময়। আইনশৃঙ্খলা বাহিনীর
কয়েকজন সশস্ত্র সদস্য দুই যুবককে বেধে রাস্তার পাশে বেধড়ক পেটাচ্ছে। (ছবির ক্যাপশন হচ্ছে- সিলেট থেকে দুই যুবক কেন আজ ঢাকা এসেছে?)
ফেসবুকে ছবিটি দেখে কিছুক্ষণ থমকে গেলাম, কী হচ্ছে দেশে?
মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিরোধীদলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা অভিমুখে 'মার্চ ফর ডেমক্রেসি' শীর্ষক কর্মসূচির ঘোষণা দেন। এরপর হতেই সারাদেশে অজানা আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন গণমাধ্যম, টকশো, পাড়া মহল্লার চায়ের দোকান সবখানেই এক প্রশ্ন কী হবে ২৯ ডিসেম্বর?
হয়তো অনেক কিছুই হবে, আবার কিছু নাও হতে পারে। তবে আমি ১০০ ভাগ নিশ্চিত যে, আর যাই হোক দেশের সাধারণ নাগরিকদের জন্য ভাল কিছু হবে না।
সংকট দিন দিন বাড়ছে, অসহিঞ্চু হয়ে উঠছে সরকার এবং বিরোধীপক্ষ। বিভেদ, অবিশ্বাস আর যত 'অপ' ইস্যু আছে সব শক্তিশালী হচ্ছে।
দেশের অনেক বড় মাথাওয়ালা বুদ্ধিজীবি থেকে শুরু করে বাসার পাশে ভ্যানে করে তরকারি বিক্রেতাও জানে দেশের এই অবস্থার জন্য 'কারা' দায়ি। কিন্তু করার যেন কিছুই নাই। অসহায়-পঙ্গু-ঝলসে যাওয়া সমাজে সবাই অসহায়।
যুক্তি, ন্যায্যতা আর দেশের সার্বিক কল্যান না ভেবে সবাই যেন আবাহনী-মোহামেডান এর 'মারমুখী ক্ষমতা'র খেলায় মত্ত। হাত-পা-মাথা ভেঙ্গে লাল-হলুদ কার্ড পেয়ে হলেও জয়লাভ করাটাই মূখ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



