
বিষাক্ত খাবারের রঙয়ের ছড়াছড়ি আমাদের দেশে । আর রঙ্গীন এসব খাবার দেখে যেন লোভ সামলানো দায় হয়ে পড়েছে । তাই বলে কি খাবারে রং ব্যবহার করা বাদ দিতে হবে ? মোটেই না খাবারে অবশ্যই রং ব্যবহার করব তবে সেটা প্রকৃতিক।শিউলি ফুল থেকে পাওয়া যাবে খাবারে বহুল ব্যবহতে কমলা রং টি ।আপনাদেরকে জানাব কিভাবে আমরা প্রকৃতি থেকে এ রং পেতে পারি ।
গাছ থেকে তাজা শিউলি ফুল নিয়ে কড়া রোদে শুকাতে দিন ।ভালভাবে শুকানো হলে শুকনো ফুল থেকে ডাটা গুলো আলাদা করে নিন। এবার ডাটা গুলো ভালকরে পিষে পাউডার করে নিন। রান্নার অন্তত ১ ঘণ্টা আগে গরম পানিতে ভিজিয়ে রাখুন । দেখবেন পানিতে কমলা রংটি গাঢ় হয়ে উঠছে । ব্যাস তৈরি হয়ে গেল আপনার ফুড কালার। এবার আসুন দেখে নেই এ কালার দিয়ে কি কি করা যাবে ?

চিকেন ফ্রাই বানানোর সময় দিয়ে দিন একটু কালার দেখুন কত লোভনীয় মনে হয় ।

বানাতে পারেন অরেঞ্জ কালার নুডুলস, খাবারে আসবে ভিন্ন লুকস ।

কুলফি তো সাদা ই খেয়েছেন এবার করে নিন কমলা , দেখেই প্রাণ জুড়িয়ে যাবে ।।

লাড্ডু আর জর্দায় ও দিতে পারেন শিউলির মন ও মাতানো কালারটি ।


চিনি লেবু দিয়ে শরবত বানিয়ে দিতে পারেন অরেঞ্জ কালার শরবতের স্বাদই পালটে যাবে
জানেন তো খাবারের রং ভিন্ন হলে তা মানুষকে বেশি আকর্ষণ করে ।
খাবারে প্রাকৃতিক রং ব্যবহার করুন সুস্থ্য থাকুন । খুব তাড়াতাড়ি আবারো বিনামূল্যে প্রাকৃতিক আরেকটি রং তৈরির ধারণা দিব ।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১১